Recent event

আজ রাত ১০টায় চ্যাম্পিয়ন্স লিগের ড্র

চ্যাম্পিয়ন্স লিগ
চ্যাম্পিয়ন্স লিগ | ছবি: সংগৃহীত
0

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র হবে আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট)। যেখানে দল সংখ্যা বাড়ার পাশাপাশি ফরম্যাট ও ম্যাচ সংখ্যাতেও এসেছে পরিবর্তন। যুক্ত হয়েছে নতুন কিছু নিয়ম।

বাংলাদেশ সময় আজ রাত ১০টায় মোনাকোয় ড্রতেই নির্ধারিত হবে লিগ পর্বে দলগুলো কে কার বিপক্ষে খেলবে। ড্রতে ৩৬টি দলকে চারটি পটে বা পাত্রে ভাগ করা হয়েছে।

প্লে-অফ পর্ব শেষে উয়েফার কো-এফিশিয়েন্ট র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সাজানো হয়েছে পট। ড্রয়ের কিছু অংশ হবে ম্যানুয়ালি, বাকিটা কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে ডিজিটালি সম্পন্ন হবে। নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি পটের দল প্রতিটি পট থেকে দুটি করে প্রতিপক্ষ পাবে।

তবে একই দেশের ক্লাব পরস্পরের বিপক্ষে খেলবে না। আবার একটি দল অন্য একটি দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের বিপক্ষে খেলবে।

এসএস