Recent event

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্রিকেট খেলতে পারেন মেসি; থাকবেন শচীন-ধোনিরাও

ইন্টার মায়ামির জার্সি গায়ে লিওনেল মেসি
ইন্টার মায়ামির জার্সি গায়ে লিওনেল মেসি | ছবি: সংগৃহীত
0

ডিসেম্বরে ভারতের মুম্বাইয়ের বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচে অংশ নিতে পারেন বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি। আগামী ১৪ ডিসেম্বর তাকে একটি সেভেন-এ-সাইড ক্রিকেট ম্যাচে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো তারকাদের সঙ্গে মাঠে দেখা যেতে পারে।

এ বছর প্রচারমূলক সফরের অংশ হিসেবে ভারত সফরে আসবেন মেসি। গুঞ্জনটি সত্যি হলে এটি হবে ভারতের ক্রীড়া ইতিহাসে বিরল এক ঘটনা।

আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারত সফরে আসতে পারেন মেসি। সফরে তার নয়াদিল্লি এবং কলকাতা যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝে ১৪ ডিসেম্বর মেসি ওয়াংখেড়ে স্টেডিয়ামে থাকবেন।

সবকিছু চূড়ান্ত হলে আয়োজকরা পুরো সূচি প্রকাশ করবেন বলে জানিয়েছে। ৩৮ বছর বয়সী মেসির ১৪ বছর পর ভারতে আসছেন।

এর আগে ২০১১ সালে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি।

সেজু