
সিইসি পদত্যাগ না করলে ১০ অক্টোবর দিল্লিতে নামবে সিজেপি
মুম্বাইয়ের পর এবার দিল্লিতে আন্দোলনের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ১০ অক্টোবরের মধ্যে সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে যন্তর-মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। এদিকে ধর্মীয় বিভাজনের মাধ্যমে মোদি সরকার ভারতীয়দের ভোটাধিকার ছিনিয়ে নিচ্ছে বলে দাবি করেছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। অন্যদিকে শুক্রবারের ব্যাপক ধড়পাকড়ের পর আজ (শনিবার, ৩ অক্টোবর) দ্বিতীয় দিনের মতো যন্তর-মন্তরে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচির চালিয়ে যাওয়ার ঘোষণা ভারতের কয়েকটি ছাত্র ও যুব সংগঠন।

সিইসি’র পদত্যাগ দাবিতে উত্তাল দিল্লি-মুম্বাই, আটক ৭ শতাধিক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে ফের উত্তাল দিল্লি ও মুম্বাই। যন্তর-মন্তরে বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের ডাকে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। আটক করা হয়েছে সাত শতাধিক নেতাকর্মীকে। জারি করা হয়েছে ১৬৩ ধারা। কমিয়ে দেয়া হয়েছে যন্তর-মন্তরের আশেপাশের এলাকার ইন্টারনেটের গতিও। এছাড়া নিরাপত্তার কারণে দিল্লির ১১টি মেট্রো স্টেশন সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে মুম্বাইয়ের শিবাজি পার্কে সিজেপির ‘জেলে ভরো’ কর্মসূচিতে যোগ দিয়েছেন সিজেপির নেতাকর্মীরা।

বলিউড তারকার ম্যানেজারের ২০২০ সালের মৃত্যু মামলা কেন আবার খোলা হলো
২০২০ সালের ৪ জুন। ভারতে তখন করোনাভাইরাসের (কোভিড-১৯) ভয়াবহ ঢেউ চলছে। সেদিন তারকা ব্যবস্থাপক দিশা সালিয়ান তার বাবা সতীশ সালিয়ানকে বলেছিলেন, পুলিশ হেল্পলাইনে ফোন করে যেন জেনে নেন, তার বাইরে যাওয়া নিরাপদ হবে কি না।

টালিউডের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণ
বাংলা ও হিন্দি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় মারা গেছেন। গতকাল (রোববার, ২০ সেপ্টেম্বর) রাতে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সত্তরের দশকের জনপ্রিয় এই অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

কালজয়ী সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য, রাষ্ট্রীয় মর্যাদায় ‘মহাবিদায়’
চোখের জলে শেষ বিদায় জানালো হলো ভারতীয় উপমহাদেশের কালজয়ী সংগীতশিল্পী আশা ভোঁসলেকে। সম্পন্ন হলো তার শেষকৃত্যানুষ্ঠান। আজ (সোমবার, ১৩ এপ্রিল) বিকেলে ভারতের মুম্বাইয়ের শিবাজী পার্কে পরিবারের সদস্যসহ শুভ্যানুধায়ীদের উপস্থিতিতে তার অন্তেষ্টিক্রিয়া হয়। এর আগে মুম্বাইয়ে নিজ বাসভবন প্রভুকুঞ্জ অ্যাপার্টমেন্টে তাকে শেষ শ্রদ্ধা জানান কলাকুশলীরা।

ধর্মেন্দ্রর মৃত্যুর খবর গুজব: মেয়ে এশা দেওল
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকেই ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যু খবর ছড়িয়ে পড়ে। টেলিগ্রাফ, ইন্ডিয়া টুডে, ইকোনমিকস টাইমস, জি নিউজসহ একাধিক সংবাদমাধ্যম মৃত্যুর খবর দেয়। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, চিত্রনাট্যকার জাবেদ আখতার শোক জানিয়ে পোস্টও দেন। তবে এরপর অভিনেতার মেয়ে এশা দেওল বলেছেন, মৃত্যুর খবরটি গুজব। ইনস্টাগ্রামে এক বিবৃতির মাধ্যমে তিনি জানিয়েছেন, অভিনেতার অবস্থা স্থিতিশীল।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্রিকেট খেলতে পারেন মেসি; থাকবেন শচীন-ধোনিরাও
ডিসেম্বরে ভারতের মুম্বাইয়ের বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচে অংশ নিতে পারেন বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি। আগামী ১৪ ডিসেম্বর তাকে একটি সেভেন-এ-সাইড ক্রিকেট ম্যাচে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো তারকাদের সঙ্গে মাঠে দেখা যেতে পারে।

'কাঁটা লাগা গার্ল' খ্যাত শেফালি জরিওয়ালার প্রয়াণ
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কাঁটা লাগা গার্ল খ্যাত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও আইটেম গার্ল শেফালি জরিওয়ালা। ৪২ বছর বয়সে শুক্রবার (২৭ জুন) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

বর্ষার আগেই ভারতে নজিরবিহীন বৃষ্টি, তলিয়ে গেছে পাতাল রেলস্টেশন
বর্ষা শুরুর আগেই একদিনে ২৯৫ মিলিমিটার বৃষ্টির কবলে ভারতের মুম্বাই। ১০৭ বছরে এমন নজিরবিহীন বৃষ্টি এ সময়ে এটাই প্রথম। একটানা বৃষ্টিতে রানওয়ে তলিয়ে যাওয়ায় বিঘ্নিত হয়েছে শতাধিক ফ্লাইট। এমনকি তলিয়ে গেছে নতুন নবনির্মিত পাতাল রেলস্টেশনও। এদিকে, বৈরী আবহাওয়ায় দক্ষিণের বিভিন্ন রাজ্যেও রেড অ্যালার্ট জারি রয়েছে।

টি সিরিজে ইশতিয়াক; ডাব্বুর আয়োজনে গেয়েছেন তানজিব
উপমহাদেশের অন্যতম বৃহৎ প্লাটফর্ম টি সিরিজের সাথে যুক্ত হলেন ইশতিয়াক আহমেদ। সুরকার ও সঙ্গীত পরিচালক প্রসেনজিৎ ডাব্বু ঘোষাল যিনি ডাব্বু নামে সমধিক পরিচিত, তার সুর ও সঙ্গীতে গান প্রকাশিত হতে যাচ্ছে তাদের প্লাটফর্ম টি সিরিজ বাংলাতে।

বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন শচীন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে সিকে নাইডু আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।

নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে সাইফ আলী খান
দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। আজ (বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি) রাত ২টায় মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।