দু'দিনের এ সম্মেলনে আলোচনায় গুরুত্ব পাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি। এ সম্মেলনে উন্নয়নশীল দেশের নেতারা একত্রিত হয়ে পশ্চিমা আধিপত্যের বিপরীতে নিজেদের আরও ঐক্যবদ্ধ করার প্রত্যাশা জানান।
বর্তমানে পাঁচ দেশের এ অর্থনৈতিক জোট ব্রিকস গঠনের প্রস্তাব এসেছিল রাশিয়ার পক্ষ থেকে। ২০০৬ সালে রাশিয়া, চীন, ভারত ও ব্রাজিল এই চার দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস জোট। তখন এর নাম ছিল ব্রিক।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যোগ দিলে এর নতুন নাম হয় ব্রিকস। জোটের সদরদপ্তর চীনের সাংহাইতে।


 has scored 10 goals from 22 games in 2026-320x167.webp)


