Recent event

রিমান্ডে শাহ আলম ও সাবিনা তুহিন; গ্রেপ্তার সাবেক সচিব-এসপি

ঢাকা মহানগর আদালত
ঢাকা মহানগর আদালত | ছবি: সংগৃহীত
0

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ধানমন্ডি থানার শিশু মোতালেব হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা শাহ আলম মুরাদকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একইসঙ্গে শেরে বাংলা নগর থানার মামলায় সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন বিচারক।

আজ (সোমবার, ৩০ জুন) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আদালত এ আদেশ দেন।

এ ছাড়া ধানমন্ডি, কোতোয়ালি ও যাত্রাবাড়ী থানার পৃথক মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি মমতাজ বেগম এবং নোয়াখালীর সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরও আজ আদালতে হাজির করে তদন্ত সংশ্লিষ্ট আবেদন জানায় পুলিশ।

রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশ দেন।

এনএইচ