Recent event

‘মানুষপন্থী’ শিরোনামে তাদের যুদ্ধবিরোধী গান

শামীম রেজা (বামে), লুৎফর হাসান (মাঝে), শান সায়েক (ডানে)
শামীম রেজা (বামে), লুৎফর হাসান (মাঝে), শান সায়েক (ডানে) | ছবি: এখন টিভি
4

পৃথিবীতে এখন অশান্তির যুদ্ধ, সর্বত্র হানাহানির আশঙ্কা। বিভিন্ন দেশ ও জাতি ভিন্ন ভিন্ন আদর্শে বিভক্ত হয়ে পড়েছে। অথচ মানুষে মানুষে এত ভেদাভেদ না হলে পৃথিবী আজ শান্তির হতো। এই ভাবনায় গান লিখেছেন শামীম রেজা।

‘মানুষপন্থী’ শিরোনামের এই গানের সুর করেছেন লুৎফর হাসান। সঙ্গীত আয়োজন করেছেন শান সায়েক। গানটা দ্বৈত কণ্ঠে গেয়েছেন শান সায়েক এবং লুৎফর হাসান।

শামীম রেজা বলেন, ‘মানুষ আজ ডান, বাম কিংবা মধ্যমপন্থা বেছে নিচ্ছে। অথচ মানুষের উচিত ছিল মানুষপন্থী হওয়া। পৃথিবীর শান্তি প্রত্যাশা করে এই গান লিখেছি।’

লুৎফর হাসান বলেন, ‘লিরিকটা হাতে পেয়েই মনে হচ্ছিল, এটা শুধুই গান নয়। এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ। এই গান নিয়ে কাজ করা জরুরি।’

শান সায়েক বলেন, ‘চমৎকার লিরিক। এই গানের সঙ্গী হতে পেরে ভালো লাগছে।’

‘মানুষপন্থী’ শিরোনামের গানটি জুলাই মাসের শুরুতে প্রকাশ পাবে লুৎফর হাসানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এছাড়াও দেশি বিদেশি একাধিক অডিও প্লাটফর্মেও গানটি শোনা যাবে।

এসএস