প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই নারী মোটরসাইকেল যোগে কালিহাতী যাওয়ার পথে উপজেলার হামিদপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দেয়। এসময় ওই নারী পড়ে গেলে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হন। পড়ে তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিহাতী থানার ওসি মো. জাকির হোসেন জানান, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



