সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও মহিলা দলের সহ সভাপতি ইয়াসমিন আরা হক।
এসময় শাহজাদা মিয়া বলেন, বিএনপি কখনো জনগণের মতামতের বাইরে থাকেনা। এজন্যই বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে। গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারের মাধ্যমেই আমরা শহীদদের স্বপ্ন পূরণে কাজ করে যাবো।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, জিয়া শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম রেজা।




 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)
