গ্রেপ্তারকৃতরা হলেন -বিজয় চাকমা (২৪), অন্ত বিকাশ চাকমা (২৫), মো. তামিম ওরফে ডালিম (২৮), আরফাত হোসেন (২২) ও বিষ্ণু বনিক (২৭)।
এদের মধ্যে গতকাল রোববার (২৫ মে) রাতে যৌথবাহিনীর অভিযান বিজয় চাকমা ও অন্ত বিকাশ চাকমাকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী আজ (সোমবার, ২৬ মে) বিকালে জুরাছড়ি থানা পুলিশ ও স্থানীয় যক্ষা বাজার আর্মি ক্যাম্পের সদস্যরা থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন।
এসময় সোনালী ব্যাংকের সামনে চেক করতে থাকা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের দেখে তিন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আটক হওয়া ডালিম, আরফাত ও বিষ্ণু বনিকের দেহ তল্লাশি করে ৫৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদক মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ জানায়, তামিম ওরফে ডালিম নারায়ণগঞ্জের পুরিন্দা গ্রামের লাল মিয়া ছেলে, আরফাত একই এলাকার মো. ইব্রাহিমের ছেলে, বিষ্ণু বনিক চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মৃত অজিত বনিকের ছেলে। আর বিজয় চাকমা জুরাছড়ি উপজেলার কালাধন চাকমার ছেলে ও অন্ত বিকাশ একই উপজেলার নগদিছ চাকমার ছেলে।
জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন শাহ বলেন, রোববার রাতে গ্রেপ্তার হওয়া বিজয় চাকমা ও অন্ত বিকাশ চাকমাকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে। আর আজ (সোমবার) আটক তিন জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।



 and after images of the Betrawati area in Nepal-320x167.webp)

