আজ (শুক্রবার, ২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের এই পূর্বাভাসে জানায়, কাল (শনিবার, ২৬ এপ্রিল) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও এই পূর্বাভাসে জানানো হয়।
পূর্বাভাসে উল্লেখ করা হয়, এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কাল ঢাকায় সূর্যোদয় ৫টা ২৮ মিনিটে।
এই পূর্বাভাসে শুক্রবার থেকে আগামী ৫ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



