Recent event

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস | এখন টিভি
0

বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ সাময়িকী টাইম ম্যাগাজিন। ২০২৫ সালের জন্য এ তালিকায় স্থান পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (বুধবার, ১৬ এপ্রিল) সন্ধ্যায় এ তালিকা প্রকাশ করা হয়েছে।

টাইম ম্যাগাজিনের এ তালিকায় প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী রাজনৈতিক নেতা, ব্যক্তিত্ব, উদ্ভাবক-গবেষক ও সাংস্কৃতিক আলোচিত ব্যক্তিদের নাম উঠে আসে।

২০১৫ সালের তালিকায় উঠে এলো প্রধান উপদেষ্টার নাম। যেখানে ‘নেতা’ ক্যাটাগরিতে ড. মুহাম্মদ ইউনূসের নাম উল্লেখ করা হয়েছে।

টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে ড. ইউনূসের গ্রামীণ ব্যাংকের ভূমিকা, বিশ্বের বিভিন্ন প্রান্তে তার ক্ষুদ্রঋণ মডেলের বিস্তার ও নারীর ক্ষমতায়নে তার অনন্য অবদান বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

আরো পড়ুন:

আর এই একই তালিকায় নাম রয়েছে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবোম এবং বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তি ইলন মাস্কের নাম।

টাইম ম্যাগাজিনের ২০২৫-এর তালিকায় রয়েছে জেডি ভ্যান্স, ক্লডিয়া শেইনবাউম, টেড্রোস আধানম ঘেব্রেয়েসাসসহ আরও অনেকের নাম।

আসু