আজ (সোমবার, ১২ অক্টোবর) দুপুরে এই মামলার রায় প্রদান করেন অতিরিক্ত জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারক শামসাদ বেগম।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১২ জুন সকালে পাওনা ১ হাজার ২৬৩ টাকা চাওয়াকে কেন্দ্র করে ছাদিক মিয়ার সঙ্গে চা বিক্রেতা দুরুদ মিয়ার বিরোধ হয়। পরে ছাদিক মিয়া দলবল নিয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে দুরুদ মিয়ার ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে ১২ জুন রাত সাড়ে ১১টায় নিহতের ছেলে মকবুল মিয়া ৮ জনকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন।
শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ফৌজদারী কার্যবিধির ৩০২ ধারায় আসামি ছাদিক মিয়াকে আদালতের বিজ্ঞ বিচারক মৃত্যুদণ্ড প্রদান করেন।
সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তছকির মিয়া, সিরাজ মিয়া, নুরুল ইসলাম, ছাইফুর রহমান, আতাউর রহমান, শফিক মিয়া, আছাব মিয়াকে খালাস দেয়া হয়।
পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘প্রকৃত আসামিদের দণ্ড প্রদানে বাদী পক্ষসহ আইনের প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধা বাড়বে।’





