ফিলিস্তিনে চলছে ইসরাইলি বর্বরতা। ইতিহাসের নিকৃষ্টতম হত্যাযজ্ঞে এরইমধ্যে প্রাণ হারিয়েছেন গাজার ৫০ হাজারের বেশি মানুষ। ঘর বাড়ি হারিয়েছেন চার লাখেরও বেশি ফিলিস্তিনি।
ইসরাইলের এমন বর্বরতম গণহত্যার বিরুদ্ধে বিশ্বজুড়ে চলছে প্রতিবাদ। তারই অংশ হিসেবে গত ৭ এপ্রিল বাংলাদেশসহ সারা বিশ্বে পালিত হয়েছে নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি। এবার ১২ এপ্রিল মার্চ ফর গাজা কর্মসূচির ডাক দিয়েছে ছাত্র জনতা। যেটি শাহবাগ থেকে শুরু হয়ে যাবে মানিক মিয়া এ্যাভিনিউ পর্যন্ত।
এরইমধ্যে প্রতিবাদ কর্মসূচিটি সঙ্গে একাত্মতা জানিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওবার্তায় জানিয়েছেন, জনতার সঙ্গে কাঁধ মিলিয়ে প্রতিবাদের মিছিলে শামিল হবেন তারাও। সঙ্গে আহ্বান জানিয়েছেন সর্বস্তরের মানুষের অংশগ্রহণের।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের অসহায় মানুষদের প্রতি এই অবিচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম, তানজিম সাকিব, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিদ তামিম সহ অনেকেই। একই সুরে সুর মেলান তারকা ফুটবলার জামাল ভুঁইয়া, ঋতুপর্ণা চাকমারাও।

 or Benjamin Netanyahu (right) are projected to win enough seats for a majority-320x167.webp)



