Recent event

নয় মাস পর পৃথিবীতে ফেরার পথ খুললো দুই নভোচারীর

নয় মাস পর পৃথিবীতে ফেরার পথ খুললো দুই নভোচারীর | ekhon tv
0

২৯ ঘণ্টার যাত্রা শেষে নতুন ক্রু নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে স্পেসএক্সের ক্যাপসুল। ফলে নয় মাস পর পৃথিবীতে ফেরার পথ খুললো দুই নভোচারীর।

জানা গেছে, গত বছরের জুনে মাত্র আটদিনের জন্য মহাকাশ স্টেশনে গিয়েছিলেন বাচ উইলমোর ও সুনি উইলিয়ামস নামের দুই নভোচারী।

পরীক্ষামূলক যে মহাকাশযানে চড়ে তারা পৌঁছেছিলেন, সেটিতে কারিগরি ত্রুটির কারণে নয় মাস ধরে আটকে আছেন মহাকাশেই। নতুন যান ও ক্রু পৌঁছানোয় চলতি সপ্তাহেই পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়ার কথা তাদের।

এসএইচ