Recent event

প্রান্তিক পাঠাগারের জন্য বই দানের উদ্যোগ রকমারি ডট কমের

প্রান্তিক পাঠাগারের জন্য বই দানের উদ্যোগ রকমারি ডট কমের | এখন টিভি
0

বাংলাদেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের পাঠাগারগুলোয় বইয়ের অভাব বেশ বড় একটি সমস্যা। এ সমস্যার সমাধানে রকমারি ডট কম প্রান্তিক পাঠাগারের জন্য বই দানের উদ্যোগ হাতে নিয়েছে।

এই কর্মসূচির মাধ্যমে সারা দেশের ৫০০+ পাঠাগারে ২০,০০০+ বই পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্প গ্রাম, চর, পাহাড়ি এলাকা, স্কুল ও মাদ্রাসার পাঠাগারগুলিতে বই পৌঁছে দেয়ার মাধ্যমে শিক্ষার সুযোগ বাড়াবে।

রকমারির চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ বলেন, ‘গত ১২ বছরে আমরা ৫ কোটিরও বেশি বই পাঠকের হাতে পৌঁছে দিয়েছি। এবার আমরা চাই, যাদের কাছে বই নেই, তাদের জন্য কিছু করতে। একটি বই একটি শিশুর ভবিষ্যৎ বদলে দিতে পারে।

যে কেউই এই উদ্যোগে অংশ নিতে পারবেন। দানকৃত বই রকমারি বুক ডোনেশন, ২/১/ই ইডেন সেন্টার, আরামবাগ, মতিঝিলের ঠিকানায় পাঠিয়ে দেয়ার অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে বই পাঠানোর নির্দেশিকা ও বিস্তারিত জানতে রকমারির অফিসিয়াল ঠিকানায় ভিজিট করার আহ্বান জানানো হয়েছে।

এসএইচ