Recent event

লেবাননে পেজার বিস্ফোরণে ইসরাইলের হাত ছিল, স্বীকার নেতানিয়াহুর

বেনইয়ামিন নেতানিয়াহু
বেনইয়ামিন নেতানিয়াহু | ছবি: সংগৃহীত
0

লেবাননে পেজার বিস্ফোরণে ইসরাইলের হাত ছিল, এই কথা স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

ইসরাইলি গণমাধ্যম বলছে, কেবিনেটে নেতানিয়াহু বলেছেন, লেবাননে পেজার ও ওয়াকি-টকি বিস্ফোরণের পেছনে ছিল ইসরাইলের স্পেশাল সার্ভিস।

তিনি বলেন, ‘শীর্ষ নেতাদের বিরোধীতার পরও লেবাননে পেজার অপারেশন ও হাসান নাসরাল্লাহ'কে হত্যার মিশন চালানো হয়।’

পেজার অপারেশনের বিষয়ে ইসরাইলের পক্ষ থেকেই সবুজ সংকেত দেয়া হয়।

এদিকে, ইসরাইলের নতুন প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ জানিয়েছেন, হিজবুল্লাহকে পরাজিত করেছেন তারা।

এরমধ্যেই গাজা আর লেবাননে আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে আইডিএফ।

সেজু