Recent event

তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়তে বিসিবিকে শান্ত'র চিঠি

0

ক্রিকেটের তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়তে বিসিবিকে চিঠি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ নিয়ে আলোচনা চললেও, এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটে নেতৃত্বের দায়িত্ব দেয়া হয় শান্তকে। তবে তার নেতৃত্বে ভরাডুবি হয়েছে দলের। একইসঙ্গে গেল বছর দুর্দান্ত ফর্মে থাকা শান্ত নিজেও ব্যাট হাতে বাজে সময় কাটাতে থাকেন। 

চলতি বছরে তিন ফরম্যাট মিলিয়ে মাত্র তিনটি ইনিংসে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলতে পেরেছেন তিনি। দল এবং নিজের অফফর্মের কথা চিন্তা করে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার কথা ভাবছেন তিনি। 

এ নিয়ে বিসিবিকে তিনি লিখিতভাবে জানিয়েছেন বলেও জানা গেছে। নামপ্রকাশে অনিচ্ছুক বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, বিসিবি সভাপতি দেশে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সেজু