Recent event

ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

0

রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের একটি বগি গাজীপুরের সালনায় লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

আজ (শুক্রবার, ১৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. হানিফ আলী মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পেছনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় দুর্ঘটনাকবলিত বগিটি রেখে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে পদ্মা এক্সপ্রেস ট্রেন।

ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হবে বলে জানিয়েছেন তিনি।

tech