Recent event

ভোটের সাথে শেষ মোদির ধ্যান

0

লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষের পর শনিবার (১ জুন) তামিল নাড়ুর কণ্যাকুমারিতে ৪৫ ঘণ্টার ধ্যান শেষ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কণ্যাকুমারির বিবেকানন্দ রক মেমোরিয়ালের ধ্যান মান্দাপামে সফরে গিয়েছিলেন মোদি। কথিত আছে, এই স্থানে ভারত মাতা নিয়ে আধ্যাত্মিক দৃশ্য দেখেছিলেন দার্শনিক স্বামী বিবেকানন্দ।

ভারতের লোকসভা নির্বাচনের শেষ ধাপে ভোট গ্রহণের সঙ্গে যা মিলে যায়। সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফর প্রকাশ করে জাতীয় একাত্মতা।

কণ্যাকুমারির এই স্থানটি ভারতের সর্বদক্ষিণের প্রান্ত।

এসএস