Recent event

পুঁজিবাজারে তালিকাভুক্তির নির্দেশনা দেয়ায় প্রধানমন্ত্রীকে ডিবিএর অভিনন্দন

0

সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির নির্দেশনা দেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে শেয়ার বাজারের স্টক ব্রোকারদের একমাত্র সংগঠন ঢাকা ষ্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

গতকাল (বৃহস্পতিবার, ৯ মে) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক কমিটির নির্বাহী (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর এই নির্দেশনা পুঁজিবাজারের জন্য অত্যান্ত ইতিবাচক ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘এই নির্দেশনার বাস্তবায়নে দেশের পুঁজিবাজারের পাশাপাশি সার্বিক অর্থনীতিতে গতি আসবে।'

সাইফুল ইসলাম বলেন, 'প্রধানমন্ত্রী পুঁজিবাজারের সাথে দেশের সার্বিক অর্থনীতি এবং বাজার মধ্যস্থতাকারী ও বিনিয়োগকারীদের প্রত্যাশা ও স্বার্থের বিষয়ে অবগত আছেন। তাই পুঁজিবাজারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে তিনি সবসময় আমাদের বাজারের প্রতি সজাগ দৃষ্টি রাখেন এবং নানান বিষয়ে পরামর্শ ও নির্দেশনা দেন। এই সময়ে সরকারী প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির নির্দেশনা দেয়ার জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই।'

সরকারপ্রধানের নির্দেশনা বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট বিভাগসহ বাজার নিয়ন্ত্রণকারী সংস্থাকে প্রয়োজনীয় সহযোগীতা দেয়ার আশ্বাস দিয়েছেন ডিবিএর প্রেসিডেন্ট।

এসএস