Recent event

চীনের রকেটে চড়ে চাঁদের বুকে পা রাখতে যাচ্ছে পাকিস্তান

0

গেল বছরের আগস্টে উপমহাদেশের প্রথম দেশ হিসেবে চন্দ্র জয় করে ভারত। এবার সেই দলে নাম লেখাতে যাচ্ছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে শুক্রবার (৩ মে) চন্দ্রাভিযান শুরু করবে দেশটি। তবে চীনের সহযোগিতায় এবং চীন থেকেই উৎক্ষিপ্ত হবে পাকিস্তানের পতাকাখচিত চন্দ্রযান চ্যাং ই -৬।

বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (৩০ এপ্রিল) খবর প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন। সেখানে বলা হয়, চীনের তৈরি চ্যাং ই-৬ চন্দ্রযানে করে দেশটির হাইনান প্রদেশের উৎক্ষেপণকেন্দ্র থেকে রওনা হবে। পাকিস্তানের এই চন্দ্র মিশনের নাম দেওয়া হয়েছে আইকিউব-কিউ।

পাকিস্তানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজি জানিয়েছে, পাকিস্তানের ঐতিহাসিক চন্দ্র মিশন আসছে ৩ মে স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। 

ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজি জানিয়েছে, পাকিস্তানের আইকিউব-কিউ মহাকাশ স্যাটেলাইটটি তৈরি করেছে তারা। এ ক্ষেত্রে সহায়তা করেছে চীনের সাংহাই ইউনিভার্সিটি ও পাকিস্তানের জাতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান সুপারকো।

আইকিউব-কিউয়ে দুটি অপটিক্যাল ক্যামেরা সংযুক্ত করা হয়েছে, যা দিয়ে চন্দ্রপৃষ্ঠের ছবি তোলা যাবে।

আইএসটি তাদের অফিশিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোতে এই উৎক্ষেপণের বিষয়টি সরাসরি সম্প্রচার করবে।

সেজু