আজ (মঙ্গলবার, ২৬ মার্চ) সংবাদ সংস্থা এএফপির খবরে বলা হয়, মেরিল্যান্ড পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্রানসিস স্কট কি সেতুর সঙ্গে একটি জাহাজের সংঘর্ষে সেতুটি ধসে পড়েছে।
বাল্টিমোর শহরের দমকল বাহিনীর যোগাযোগ পরিচালক কেভিন কার্টরাইট বিবিসিকে জানান, 'একটি বড় জাহাজের' ধাক্কায় সেতুটি প্যাটাপস্কো নদীতে ধসে পরেছে।
তিনি আরও জানান, 'অন্তত সাত ব্যক্তি ও বেশ কয়েকটি পরিবহন' নদীতে পড়ে গেছে।
মেরিল্যান্ড পরিবহন কর্তৃপক্ষ (এমটিএ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে জানায়, 'জাহাজের ধাক্কায় ধসে পরেছে আই-৬৯৫ কি সেতু।'
সংস্থাটি মার্কিন অঙ্গরাজ্য মেরিল্যান্ডের বাল্টিমোর শহরের নৌযানচালকদের প্যাটাপস্কো নদীপথ এড়িয়ে যেতে অনুরোধ করে এবং জায়গাটিকে 'দুর্ঘটনাস্থল' বলে অভিহিত করে।
বাল্টিমোর পুলিশ বিভাগের এক মুখপাত্র এনবিসি নিউজকে জানান, নদীতে মানুষ আটকে থাকতে পারেন।
পুলিশের গোয়েন্দা নিকি ফেনয় এক বিবৃতিতে বলেন, 'আমি নিশ্চিত করে জানাচ্ছি, রাত ১টা ৩৫ মিনিটে বাল্টিমোর শহরের পুলিশকে আংশিকভাবে ধসে পড়া সেতুর বিষয়ে সংবাদ দেয়া হয়। ফ্রানসিস স্কট কি সেতুর কাছে কর্মীরা পানিতে আটকা থাকতে পারেন।'


 in The Hague Netherlands-320x167.webp)

