Recent event

আট মাসে রিজার্ভ কমেছে ১৯.৫২ শতাংশ

0

গত আট মাসে দেশের রিজার্ভ ১৯.৫২ শতাংশ কমেছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত মাসিক ইকোনমিক ট্রেন্ড‌ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, জুন ২০২৩ থেকে জানুয়ারি ২০২৪ পর্যন্ত রিজার্ভ কমেছে ৬০৯ কোটি ১১ লাখ ডলার। আর ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত রিজার্ভ কমেছে ৭১১ কোটি ৬ লাখ ডলার বা ২২.০৭ শতাংশ।

চলতি বছরের জানুয়ারির শেষে মোট রিজার্ভ দাঁড়ায় ২৫.১১ বিলিয়ন ডলার এবং আইএমএফের পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী হয় ১৯.৯৬ বিলিয়ন ডলার। এদিকে গত বছর জুন শেষে মোট রিজার্ভ ছিল ৩১.২০ বিলিয়ন এবং বিপিএম-৬ অনুযায়ী ২৪.৭৫ বিলিয়ন ডলার। অপরদিকে গত বছর জানুয়ারিতে মোট রিজার্ভ ছিল ৩২.২২ বিলিয়ন ডলার।

এসএসএস