আইসিসির মাসসেরা ক্রিকেটার নাহিদা আক্তার

0

আইসিসির নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটারের পুরস্কার জিতেছেন জাতীয় দলের নাহিদা আক্তার।

দেশের ইতিহাসে প্রথমবারের মত এমন অর্জন নারী ক্রিকেটে। আর পুরষদের মধ্যে মাস সেরা হয়েছেন ট্রাভিস হেড।

সম্প্রতি ঘরের মাঠে ওয়ানডে ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের কারিগরদের মধ্যে একজন ছিলেন নাহিদা আক্তার। নারী ক্রিকেটারদের স্পিন অ্যাটাকের এখন অন্যতম ভরসার নাম এই নাহিদা। যার পুরষ্কারও হাতে নাতে পেলেন তিনি।

প্রতি মাসেই আইসিসি মাস সেরা ক্রিকেটাররের নাম ঘোষণা করে। এর আগে পুরষদের মধ্যে এই স্বীকৃতি পেলেও এবারই প্রথম নারীদের মধ্যে পেলেন বাহাতি স্পিনার নাহিদা আক্তার। বাংলাদেশরই আরেক ক্রিকেটার ফারজানা হক ও পাকিস্তানের সাদিয়া ইকবালকে টপকে এই পুরস্কার জিতেছেন তিনি।

নভেম্বর মাসে পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে ম্যাচেই দূর্দান্ত ছিলেন নাহিদা। প্রথম ম্যাচে ৩০ রান দিয়ে ১ উইকেট শিকারের পর দ্বিতীয় ম্যাচে নেন ১ উইকেট। তবে আসল কাজটা করেন সেই ম্যাচটা ড্র হওয়ার পর। সুপার ওভারে মাত্র ৭ রান দিয়ে পাকিস্তানের উইকেট তুলে নেন দুটি। আর শেষ ম্যাচে শিকার করেন ৩ উইকেট। সব মিলিয়ে তিন ম্যাচে এই স্পিনারের অর্জন ১৪ দশমিক ১৪ গড়ে ৭টি উইকেট।

এছাড়া নভেম্বর মাসের সেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন ট্রাভিস হেড। বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে দারুণ পারফরম্যান্সেরই পুরস্কার পেলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালের পর ভারতের বিপক্ষে ফাইনাল দুই ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন বাঁহাতি এ ব্যাটসম্যান। সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল ও ভারতের পেসার মোহাম্মদ শামিকে পেছনে ফেলে মাস সেরার পুরস্কার জিতলেন এই অজি ব্যাটার।

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!