পহেলা বৈশাখ: গ্লানি মুছে নতুন সূচনার অপেক্ষায় বাঙালি

চারুকলায় পহেলা বৈশাখের প্রস্তুতি
চারুকলায় পহেলা বৈশাখের প্রস্তুতি | ছবি: এখন টিভি
0

সব গ্লানি-জরা মুছে, অগ্নিস্নানে সূচনা হতে যাচ্ছে বাংলা নতুন বর্ষের। পুরনো দিনপঞ্জিকা ফেলে নতুনের সঙ্গে এগিয়ে যেতে প্রস্তুত বাঙালি জাতি। ভেদাভেদ ও মতাদর্শ ভুলে রমনার বটমূল ও বৈশাখী শোভাযাত্রায় এক জাতিসত্তায় পরিচিত হতে চান সবাই।

কাঠফাটা রোদ, গাছের ঝকঝকে সবুজ পাতা আর রমণীর লাল পাড় সাদা শাড়ি জানান দিচ্ছে বৈশাখ আসছে।

রাত পেরিয়ে ভোরের আলো ফুটলেই শুরু হবে ১৪৩৩। অতীতের সব গ্লানি মুছে নতুনকে বরণেই এখন ব্যস্ত বাঙালি জাতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বৈশাখী শোভাযাত্রার কাজ শেষ করতে রং তুলির সঙ্গে শিক্ষার্থীদের প্রেম জমে উঠেছে জোরেশোরে।

চারুকলার একজন শিক্ষার্থী বলেন, ‘নিউ ইয়ার তো পুরো বিশ্বই পালন করে। কিন্তু নববর্ষ তো শুধু বাঙালির উৎসব। বাঙালি হিসেবে এটা নিয়ে আলাদা একটা উৎসাহ তো থাকবেই।’

অন্য একজন বলেন, ‘নাম যেটাই হোক আমাদের যে মেইন ফোকাস, বাঙালি নববর্ষকে উৎযাপন করা। সেটা আসলে আমাদের মেইন লক্ষ্য হওয়া উচিত।’

আরও পড়ুন:

নামে পরিবর্তন আসলেও উৎসব আনন্দে কোনো পরিবর্তন বা নিরাপত্তায়ও কোনো ঘাটতি হবে না বলে মনে করছে চারুকলা প্রশাসন।

আমরা আশা করছি যে আগামীকাল চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটা সফল শোভাযাত্রা উপহার দিতে পারবো আমরা জাতিকে। আমাদের অ্যাক্টিভিটির মাধ্যমেই আমি নিশ্চিত যে এটা সফল দিকে চলে যাবে, সফলতা পাবে। এখানে এখানে নাম যত গুরুত্বপূর্ণ তার থেকে আমাদের কর্মটা খুব বেশি গুরুত্বপূর্ণ।’

সকালে রমনায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে র‌্যাবের একটি টিম। এসময় পুরো রমনা এলাকা ডগ স্কোয়াড দিয়ে নিরাপত্তা তল্লাশি করা হয়। রমনায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে বৈশাখী উদযাপনে নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে ১৫টি ব্যাটালিয়ন র‍্যাব নিয়োজিত থাকবে বলে জানান র‍্যাব মহাপরিচালক।

আরও পড়ুন:

র‍্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ বলেন, ‘নববর্ষকে কেন্দ্র করে যেকোনো ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য ছড়িয়ে কেউ যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য র‌্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক মনিটরিং অব্যাহত রেখেছে। এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থল এবং গুরুত্বপূর্ণ স্থলগুলোতে আগত নারীদের উত্তপ্ত, ইভটিজিং, যৌন হয়রানি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

একইসঙ্গে রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্টসহ থাকবে বোম্ব ডিস্পোজাল ও সাইবার টিম।

এসএস