Recent event

সাতক্ষীরায় চলতি মৌসুমের আম ক্যালেন্ডার ঘোষণা

0

অপরিপক্ক আম পেড়ে বাজারজাতকরণ প্রতিরোধে সাতক্ষীরায় চলতি মৌসুমের আম ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা অনুযায়ী  আগামী ৯ মে থেকে বোম্বাই ও গোলাপখাস, ১১ মে থেকে গোবিন্দভোগ, ২২ মে হিমসাগর, ২৯ মে ল্যাংড়া এবং ১০ জুন আম্রপালি আম সংগ্রহ ও বাজারজাত করা যাবে।

আজ (রোববার, ৫ মে) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক সভায় এই আম ক্যালেন্ডার ঘোষণা করা হয়।

সভায় আম চাষি ও ব্যবসায়ীদের প্রতি আম ক্যালেন্ডারের অনুযায়ী আম সংগ্রহ ও বাজারজাতকরণের আহ্বান জানানো হয়। একই সাথে ক্রেতা সাধারণের প্রতি আম ক্যালেন্ডার মেনে সতর্কভাবে সাতক্ষীরার আম কেনার পরামর্শ দেওয়া হয়।

|undefined

গত এক সপ্তাহে জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৮ হাজার কেজি অপরিপক্ক আম বিনষ্ট করা হয়েছে। প্রতিদিনই সাতক্ষীরার কোথাও না কোথাও অপরিপক্ক আম পেড়ে রাসায়নিক দিয়ে পাকানোর অভিযোগ উঠছে।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সরোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, সাতক্ষীরা শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী।

সেজু