দেশজুড়ে ২৩৭ কিশোর গ্যাং, রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধে বেপরোয়া উঠতি বয়সীরা
0
দেশজুড়ে ২৩৭ কিশোর গ্যাং, রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধে বেপরোয়া উঠতি বয়সীরা
বয়স ১৩ থেকে ২২। হাতে দেশি-বিদেশি অস্ত্র। চটকদার নামে রাজধানীর গলি থেকে পাড়া মহল্লায় গজিয়ে উঠেছে কিশোর গ্যাং। গ্যাং সদস্যদের নাম মুখে নিতে ভীত স্কুল শিক্ষার্থীরা। হিসেব বলছে দেশে কিশোর গ্যাংয়ের ২৩৭টি দল চিহ্নিত হয়েছে। যার মধ্যে ১৮৪টি ঢাকা ও চট্টগ্রামে। এই গ্যাংয়ের পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনা গেলে অপরাধ দমন সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা।