
কক্সবাজার রুটে বাড়ছে ট্রেন, আইকনিক রেলস্টেশন পরিচালনায় আসছে বেসরকারি প্রতিষ্ঠান
রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালু করা হবে। একইসঙ্গে দেশের অন্যতম আধুনিক কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেয়া হবে।

জনগণকে অত্যাচার করে হাউজিং কোম্পানি ব্যবসা করলে ব্যবস্থা নেয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব
জনগণকে অত্যাচার করে হাউজিং কোম্পানি কোনো ব্যবসা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রেলপথ ও সড়ক মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

‘বিগত দিনে শুধু রেলের ট্র্যাক করা হয়েছে লোকোমোটিভ ক্যারেজের কোনো উন্নয়ন হয়নি’
রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, বিগত সময়ে শুধু রেলট্র্যাক করা হয়েছে, সেই পরিমাণ লোকোমোটিভ বা ক্যারেজের উন্নয়ন হয়নি। আমরা রেল ট্র্যাকের সঙ্গে লোকোমোটিভও সংগ্রহ করছি। এগুলো আন্তর্জাতিক টেন্ডার হয় এবং প্রক্রিয়াটা সমাধান হতে দুই-তিন বছর সময় লাগে। তবে যেসব মিটারগেজ লোকোমোটিভ অকেজো সেগুলোকে রিপেয়ারিং করে চালানোর চেষ্টা করছি এবং নতুন সংগ্রহের কাজও চলছে।

পূর্বের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনতেই ভায়াডাক্টের নিচের মাটি অপসারণ করা হচ্ছে : রেলমন্ত্রী
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় বুড়িগঙ্গা নদীর ওপর নির্মিত রেল সেতুর ভায়াডাক্টের নিচের মাটি পূর্বের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে অপসারণ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌ-পরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। জানান, এতে ভায়াডাক্টের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এবং নির্মাণকারী সংস্থার সঙ্গে স্বাক্ষরিত চুক্তির শর্ত মোতাবেক এই মাটি অপসারণ করা হচ্ছে।

রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত
রাজধানী ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার: হাবিবুর রশিদ
সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। আজ (শনিবার, ৯ মে) সকালে সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে দেবে রেল কর্তৃপক্ষ: প্রতিমন্ত্রী
কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা
কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের জন্য রেল কর্তৃপক্ষ এক লাখ টাকা করে বরাদ্দ করেছে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। আজ (রোববার, ২২ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটা জানান তিনি।

দু’একটি রুটে শিডিউল বিপর্যয় ছাড়া রেল যোগাযোগ স্বাভাবিক আছে: রেল প্রতিমন্ত্রী
ঈদে দু’একটি রুটে শিডিউল বিপর্যয় ছাড়া সারা দেশে রেল যোগাযোগ স্বাভাবিক আছে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। আজ (শুক্রবার, ২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঈদযাত্রা নির্বিঘ্ন হচ্ছে কি না তা সরেজমিনে তদারকি করতে চট্টগ্রাম রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।