Recent event
হাইপারসনিক মিসাইল
নতুন হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

নতুন হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

মাঝারি পাল্লার নতুন হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালানোর কথা স্বীকার করেছে উত্তর কোরিয়া। শব্দের চেয়ে ১২ গুণ দ্রুতগতিতে ছোটা মিসাইলটির ইঞ্জিনে কার্বন ফাইবার কম্পোজিট ব্যবহারের দাবিও করেছে পিয়ইয়ং। উত্তর কোরিয়ার এমন কার্যকলাপের নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দাবি, পিয়ংইয়ংকে স্পেস ও স্যাটেলাইট প্রযুক্তি সরবরাহ করছে মস্কো।

ইউক্রেনে ২ দিনে শতাধিক ড্রোন ও ৯০টি ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

ইউক্রেনে ২ দিনে শতাধিক ড্রোন ও ৯০টি ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

দু'দিনে ইউক্রেনে শতাধিক ড্রোন এবং ৯০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনজুড়ে বিদ্যুতের গ্রিডে এসব হামলায় হিমাঙ্কর নিচে তাপমাত্রায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ১০ লাখের বেশি মানুষ। পরবর্তী লক্ষ্য কিয়েভের 'সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র', ছোঁড়া হবে নতুন ওরেশনিক হাইপারসনিক মিসাইল, শক্তিতে যা পারমাণবিক অস্ত্রের সমতুল্য। এমন হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিনের। তার দাবি, ইউক্রেনকে পশ্চিমাদের দেয়া অস্ত্রের চেয়ে ১০ গুণ শক্তিশালী রাশিয়ার অস্ত্রের মজুত।

গোপনে ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

গোপনে ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে লুকিয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। গেলো মাসে প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভের জন্য সামরিক সহায়তার জন্য যে ৩০ কোটি ডলারের অনুমোদন দিয়েছিল, তাতে ছিল 'এটিএসিএমএস' ক্ষেপণাস্ত্র। বিভিন্ন সূত্র বলছে, ইউক্রেন এই ক্ষেপণাস্ত্র গেলো সপ্তাহে প্রথম ব্যবহার করেছে।

হাইপারসনিক মিসাইল ইঞ্জিন পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

হাইপারসনিক মিসাইল ইঞ্জিন পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

নতুন হাইপারসনিক মিসাইলের ইঞ্জিন পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। শব্দের চেয়েও দ্রুতগতির ক্ষেপণাস্ত্রটি মাঝারিপাল্লার। ইঞ্জিন চলবে সলিড ফুয়েলে।