স্মার্ট কৃষক কার্ড
প্রথম ধাপে কারা ‘কৃষক কার্ড’ পাবেন, জানালেন তথ্যমন্ত্রী

প্রথম ধাপে কারা ‘কৃষক কার্ড’ পাবেন, জানালেন তথ্যমন্ত্রী

কৃষিবান্ধব সরকারের বিশেষ উদ্যোগ হিসেবে আগামী পহেলা বৈশাখ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) থেকে পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ (Farmer Card) বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হচ্ছে। প্রথম ধাপে দেশের ১১টি উপজেলার ২১ হাজার ১৪ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক এই কার্ডের আওতায় সরকারি নানা সুবিধা পাবেন। বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী জহির উদ্দিন স্বপন এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

কৃষিতে নতুন দিগন্ত ‘কৃষক কার্ড’: ১ কোটি ৬৫ লাখ কৃষক পাবেন ১০ সুবিধা

কৃষিতে নতুন দিগন্ত ‘কৃষক কার্ড’: ১ কোটি ৬৫ লাখ কৃষক পাবেন ১০ সুবিধা

দেশের কৃষি ব্যবস্থাকে আধুনিকায়ন এবং কৃষকদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে বড় পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। আগামী ১৪ এপ্রিল, পহেলা বৈশাখ (Pohela Boishakh 2026) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে ‘কৃষক কার্ড’ (Farmer Card/Krishak Card)। এই প্রকল্পের আওতায় আগামী ৪ বছরে দেশের ১ কোটি ৬৫ লাখ কৃষকের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়া হবে। মৎস্যচাষি ও দুগ্ধ খামারিরাও (Fishermen and Dairy Farmers) এই কার্ডের আওতাভুক্ত থাকবেন। প্রাথমিকভাবে এই মেগা প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬৮১ কোটি টাকা।

যে ৯ উপজেলায় চালু হচ্ছে ‘কৃষক কার্ড’, থাকবে যেসব সুবিধা

যে ৯ উপজেলায় চালু হচ্ছে ‘কৃষক কার্ড’, থাকবে যেসব সুবিধা

দেশের কৃষি ব্যবস্থাকে ডিজিটাল ফ্রেমওয়ার্কের আওতায় আনতে প্রাথমিকভাবে ৮টি বিভাগের ৯টি উপজেলায় ‘কৃষক কার্ড’ (Agriculture Card) কর্মসূচি চালু হতে যাচ্ছে। গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১৪ এপ্রিল (বাংলা নববর্ষের দিনে) প্রধানমন্ত্রী তারেক রহমান (Prime Minister Tarique Rahman) এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

‘কৃষক কার্ড’ দেবে সরকার: কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

‘কৃষক কার্ড’ দেবে সরকার: কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

দেশের প্রান্তিক চাষিদের ভাগ্যোন্নয়নে এক বৈপ্লবিক পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। টিসিবির ফ্যামিলি কার্ডের (TCB Family Card) আদলে এবার সারাদেশে চালু হতে যাচ্ছে ‘কৃষক কার্ড’ (Krishak Card)। এর মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারি সুযোগ-সুবিধা পাবেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হবে। গতকাল (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন।