স্বর্ণের খনি
স্বর্ণ কেন কিনবেন; সম্পদ হিসেবে এ ধাতু যতটা গুরুত্বপূর্ণ

স্বর্ণ কেন কিনবেন; সম্পদ হিসেবে এ ধাতু যতটা গুরুত্বপূর্ণ

সুপ্রাচীনকাল থেকে প্রাচুর্য প্রদর্শন, আভিজাত্যের প্রতীক এবং শক্তিশালী অর্থনৈতিক লেনদেনের মাধ্যম (Medium of Exchange) হিসেবে স্বর্ণের গুরুত্ব অপরিসীম। স্বর্ণকে বলা হয় অর্থের সবচেয়ে স্থায়ী রূপ (Permanent Form of Money)। এর চোখ ধাঁধানো ঔজ্জ্বল্য, অনন্যসাধারণ দীপ্তি এবং রঙের তীব্রতা হাজার বছর ধরে মানুষকে অভিভূত করে চলেছে। মজার ব্যাপার হলো, মুদ্রার মান শূন্য হয়ে যেতে পারে কিন্তু স্বর্ণের মূল্য কখনোই শূন্যতে নামেনি।

সৌদিতে স্বর্ণের বিশাল খনি আবিষ্কার, মজুতের পরিমাণ ছাড়ালো ২ লাখ কেজি!

সৌদিতে স্বর্ণের বিশাল খনি আবিষ্কার, মজুতের পরিমাণ ছাড়ালো ২ লাখ কেজি!

খনিজ সম্পদের ভাণ্ডারে নতুন রেকর্ড গড়লো সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় খনি কোম্পানি ‘মাদেন’ (Ma'aden) চারটি ভিন্ন স্থানে নতুন করে প্রায় ৭৮ লাখ আউন্স বা ২ লাখ ২১ হাজার কেজির বেশি স্বর্ণের মজুত (Gold Reserves) পাওয়ার ঘোষণা দিয়েছে। এই আবিষ্কার সৌদি আরবের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

কলম্বিয়ার স্বর্ণের খনি থেকে দুই দিন পর ২৩ শ্রমিক উদ্ধার

কলম্বিয়ার স্বর্ণের খনি থেকে দুই দিন পর ২৩ শ্রমিক উদ্ধার

কলম্বিয়ার উত্তরাঞ্চলীয় স্বর্ণের খনিতে দুই দিন আটকে থাকার পর ২৩ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। গেল মঙ্গলবার খনির মূল প্রবেশপথে প্রায় ১৫ মিটার অংশ ধসে পড়ে।

পাকিস্তানে ২৮ লাখ ভরি স্বর্ণের খনির সন্ধান

পাকিস্তানে ২৮ লাখ ভরি স্বর্ণের খনির সন্ধান

পাকিস্তানে মিলেছে স্বর্ণের খনি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার কোটি রুপি। এক্স বার্তায় এমন দাবি করেছেন, পাঞ্জাবের প্রাক্তন প্রাদেশিক খনি ও খনিজ মন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ। তার দাবি ৩২ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে প্রায় ২৮ লাখ ভরি স্বর্ণ। এমন খবরে দেশজুড়ে শুরু হয়েছে তোলপাড়।

ইন্দোনেশিয়ার স্বর্ণের খনি ধসে নিহত কমপক্ষে ১৫

ইন্দোনেশিয়ার স্বর্ণের খনি ধসে নিহত কমপক্ষে ১৫

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলে একটি স্বর্ণের খনি ধসে নিহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। নিখোঁজ ৭ জনের সন্ধানে চলছে উদ্ধারকাজ।