
আজকের স্বর্ণ ও রুপার দাম ২০২৬: বাংলাদেশে প্রতি ভরি-গ্রামের সর্বশেষ রেট দেখে নিন
বাংলাদেশে আজকের স্বর্ণের দাম (Gold Price in Bangladesh) এবং রুপার বাজার দর (Silver Price in Bangladesh Today) নিয়ে নিয়মিত আপডেট করা এই পেজটিতে আপনাকে স্বাগতম। আপনি যদি আজকে শখের স্বর্ণের গয়না কিনতে চান কিংবা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ বা রুপা (Gold and Silver Investment) বেছে নিতে চান, তবে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (BAJUS) নির্ধারিত সর্বশেষ মূল্য তালিকাটি দেখে নেওয়া অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক বাজারের সাথে সংগতি রেখে বাজুস সময়ে সময়ে এই দাম (Gold and Silver Price in Bangladesh Today) পরিবর্তন করে থাকে।

বিশ্ববাজারে ফের কমলো স্বর্ণ-রুপার দাম, দেশে ভরি কত?
টানা দুই সেশন বাড়ার পর বিশ্ববাজারে (Global market) স্বর্ণের দামে আবারও বড় ধরনের পতন দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনের ইঙ্গিত এবং বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে স্বর্ণের পাশাপাশি রুপা ও অন্যান্য মূল্যবান ধাতুর দামও নিম্নমুখী। বার্তাসংস্থা রয়টার্সের (Reuters) প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এক লাফে অনেকটা কমেছে।

স্বর্ণালংকার-নগদ টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার চার
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় স্বর্ণ-রুপা, নগদ টাকা চুরির সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (সোমবার, ৯ ডিসেম্বর) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল মামুন।