স্থানীয় সরকার মন্ত্রণালয়
২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে: শিক্ষামন্ত্রী

২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে: শিক্ষামন্ত্রী

২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, বিশেষজ্ঞের একটি কমিটি বই পরিবর্তন ও পরিমার্জনের কাজ করছেন। আজ (শুক্রবার, ৮ মে) বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে হকারদের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নীতিমালা জারি

ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে হকারদের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নীতিমালা জারি

ঢাকার ফুটপাত ও সড়কে দীর্ঘদিনের বিশৃঙ্খলা, যানজট এবং পথচারীদের ভোগান্তি কমাতে প্রথমবারের মতো হকার ব্যবস্থাপনাকে নীতিমালার আওতায় নিয়ে এসেছে সরকার। গতকাল (বুধবার, ৭ মে) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম সই করা পত্রে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে মির্জা ফখরুল

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি শপথ গ্রহণ করেন। তাকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ বাক্য পড়ান।

‘সারা দেশে ডেঙ্গুর প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে’

‘সারা দেশে ডেঙ্গুর প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে’

সারা দেশে ডেঙ্গুর প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে বলে দাবি করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। আজ (শনিবার, ১১ অক্টোবর) সকাল ৭টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্ত্বরে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা করেন।

দেশসেরা সিটি করপোরেশনের স্বীকৃতি গ্রহণ করলেন চসিক মেয়র

দেশসেরা সিটি করপোরেশনের স্বীকৃতি গ্রহণ করলেন চসিক মেয়র

সাংগঠনিক দক্ষতা, আর্থিক ব্যবস্থাপনা ও নাগরিক সম্পৃক্ততাসহ ১৫ ক্যাটাগরিতে দেশের সিটি করপোরেশনগুলোর পরিচালনা ব্যবস্থার (সিটি গর্ভন্যান্স) ওপর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাৎসরিক মূল্যায়নে দেশের ১২ সিটি করপোরেশনের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম হওয়ার স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

‘অবৈধ নির্বাচনকে বৈধতা দেয়ার যে ব্যাপারটি বলা হচ্ছে তা ঘৃণাভরে প্রত্যাখান করছি’

‘অবৈধ নির্বাচনকে বৈধতা দেয়ার যে ব্যাপারটি বলা হচ্ছে তা ঘৃণাভরে প্রত্যাখান করছি’

অবৈধ নির্বাচনকে বৈধতা দেয়ার যে ব্যাপারটি বলা হচ্ছে ঘৃণাভরে প্রত্যাখান করছি— বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মনোনীত মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আজ (শনিবার, ১৭ মে) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাম্য হত্যাকাণ্ড: টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দীর গেট স্থায়ীভাবে বন্ধ

সাম্য হত্যাকাণ্ড: টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দীর গেট স্থায়ীভাবে বন্ধ

কাল ঢাবিতে শোক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেট স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় ঢাবি প্রশাসন। আজ (বুধবার, ১৪ মে) দুপুরে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর মৃত্যুতে আগামীকাল (বৃহস্পতিবার, ১৫ মে) শোক দিবসের ঘোষণা দেয়া হয়েছে।

দিনের ভোট আর রাতে হবে না: সিইসি

দিনের ভোট আর রাতে হবে না: সিইসি

আলোচনা করেই নির্বাচন কমিশনের সদস্যরা যেকোনো সিদ্ধান্ত নেন, তাই বিতর্কের কোনো সুযোগ নেই—এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ময়মনসিংহে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসময় বলেন, ‘দিনের ভোট আর রাতে হবে না। কারণ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য কমিশন প্রতিজ্ঞাবদ্ধ।’

জলাবদ্ধতা নিয়ে আগের মন্ত্রীর দেখানো কাগুজে অগ্রগতিই দেখানো হলো বর্তমান উপদেষ্টার বৈঠকে!

জলাবদ্ধতা নিয়ে আগের মন্ত্রীর দেখানো কাগুজে অগ্রগতিই দেখানো হলো বর্তমান উপদেষ্টার বৈঠকে!

বাস্তবে না হলেও কাগজে কলমে জলাবদ্ধতার সমাধান হয়েছে এমন বক্তব্য সিটি করপোরেশনসহ রাজধানীর সেবা সংস্থাগুলো। শুধু তাই নয়, এ নিয়ে ডাকা সভায় বিগত সরকারের সময়ে কার্যপত্রে থাকা গোঁজামিল দেয়া তথ্য হুবহু উপস্থাপন করা হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টার সামনে। যদিও এ নিয়ে প্রশ্ন তুলতে গেলে, দায়িত্বের বয়স বেশিদিন হয়নি উল্লেখ করে থামিয়ে দেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসন নিয়ে ডাকা সভায় ঘটে এ ঘটনা।

'শ্রমিকরা নয় বহিরাগতরাই তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করছে'

'শ্রমিকরা নয় বহিরাগতরাই তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করছে'

তৈরি পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ কর্তাব্যক্তিরা। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে তৈরি পোশাক খাতের সাম্প্রতিক অবস্থা নিয়ে জরুরি বৈঠক করেন সাত উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতনরা। বৈঠক শেষে উপদেষ্টারা বলেন, শ্রমিকরা নয় বহিরাগতরাই তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করছে।