সোনালি ট্রফি
স্পেনের বিশ্বজয়ে মাদ্রিদের রাস্তায় রাতভর ‘ট্রফি প্যারেড’

স্পেনের বিশ্বজয়ে মাদ্রিদের রাস্তায় রাতভর ‘ট্রফি প্যারেড’

নিজ দেশে প্রথমবারের মতো দর্শকদের সামনে বিশ্বকাপ ট্রফি নিয়ে উপস্থিত হয়েছে স্পেন জাতীয় দল। মাদ্রিদের রাস্তায় রাতভর চলেছে স্প্যানিশদের ট্রফি প্যারেড। লাল আলোয় উদ্ভাসিত রাতে ১৬ বছর পর স্প্যানিশরা ভাসলো বিশ্বজয়ের আনন্দে।

ইনজুরিতে প্রতিপক্ষের সর্বনাশ, স্পেনের পৌষ মাস!

ইনজুরিতে প্রতিপক্ষের সর্বনাশ, স্পেনের পৌষ মাস!

একের পর এক পরাশক্তিকে কাবু করে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট মাথায় তুলেছে স্পেন। তবে সোনালি ট্রফিটা বাগিয়ে নিতে তাদের সাহায্য করেছে চ্যাম্পিয়ন্স ভাগ্যও। নকআউট পর্বের প্রতিটি ম্যাচে ইনজুরিতে পড়েছে তাদের প্রতিপক্ষ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরা।

বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে; আবেগাপ্লুত-উচ্ছ্বসিত জামাল ভূঁইয়া

বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে; আবেগাপ্লুত-উচ্ছ্বসিত জামাল ভূঁইয়া

বিশ্বকাপ ফুটবলের সোনালি ট্রফি আবারও বাংলাদেশে। আজ (বুধবার, ১৪ জানুয়ারি) সকাল ১০টায় একটি চার্টার্ড বিমানে করে ঢাকায় আসে বহুল কাঙ্ক্ষিত এ ট্রফি। ট্রফির সঙ্গে বাংলাদেশ সফরে এসেছেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী তারকা মিডফিল্ডার গিলবার্তো সিলভা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কালো পর্দা সরিয়ে ট্রফি উন্মোচন করেন তিনি। এসময় তার পাশে ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

ভারতে প্রীতি ম্যাচ খেলতে আসছে মেসির আর্জেন্টিনা

ভারতে প্রীতি ম্যাচ খেলতে আসছে মেসির আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপ আর্জেন্টিনাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। লিওনেল মেসির বর্ণিল ক্যারিয়ারের একমাত্র আক্ষেপ মিটিয়েছে সোনালি ট্রফিটা। সমৃদ্ধ কেবিনেট আরও পূর্ণ হয়েছে তার। বিশ্বব্যাপী জাদুকর মেসির চাহিদা উঠেছে আরো চূড়ায়। তবে মেসিদের ছোঁয়া পাওয়া এত সহজ নয়। দীর্ঘদিন ধরে গুঞ্জন চললেও, শেষমেশ আলবিসেলেস্তেদের নিয়ে আসতে ব্যর্থ হয় বাংলাদেশ। তবে সফল ভারতীয়রা। জানা গেছে, প্রতিবেশী দেশটিতে পা রাখতে যাচ্ছেন বিশ্বচ্যাম্পিয়নরা।