
সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা, অফ-সিজনে কারা এবং কীভাবে যেতে পারবেন? জেনে নিন
পর্যটন মৌসুমে (Tourism season) বিরতি দিয়ে গত (রোববার, ০১ ফেব্রুয়ারি) থেকে টানা ৯ মাসের জন্য পর্যটকদের জন্য বন্ধ হয়ে গেল প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ৯ মাস টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী কোনো পর্যটকবাহী জাহাজ (Tourist ship) চলাচলের অনুমতি দেওয়া হবে না। তবে জরুরি প্রয়োজনে এবং বিশেষ পেশার মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে যাতায়াতের বিশেষ সুযোগ রাখা হয়েছে।

সেন্টমার্টিন যেতে চান, কোথায় মিলবে ট্রাভেল পাশ?
প্রবাল প্রাচীর ঘেরা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য সেন্টমার্টিন (St. Martin's Island)। এখন থেকে এই স্বর্গীয় দ্বীপটি ভ্রমণ করতে হলে পর্যটকদের জন্য ট্রাভেল পাশ (Travel Pass) সংগ্রহ করা বাধ্যতামূলক। পরিবেশ সুরক্ষার স্বার্থে এই নতুন বিধি আরোপ করা হয়েছে, যার ফলে ট্রাভেল পাশ ছাড়া কেউ আর সেন্টমার্টি দ্বীপে প্রবেশের সুযোগ পাচ্ছেন না। সেন্টমার্টিন ট্রাভেল পাশ (St. Martin's Travel Pass) ব্যবস্থার পাশাপাশি পরিবেশ দূষণ রোধে দ্বীপে প্রবেশকারী পর্যটকদের ওপর আরোপ করা হয়েছে প্লাস্টিক নিষেধাজ্ঞা।

বৈরী আবহাওয়ায় রোহিঙ্গাবোঝাই বোট ঢুকে পড়লো সেন্টমার্টিন দ্বীপে
বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগর পাড়ি দিয়ে একটি রোহিঙ্গাবোঝাই বোট ঢুকে পড়েছে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে। আজ (শুক্রবার, ২৫ জুলাই) সকাল ৭টার দিকে দ্বীপের উত্তর বিচে আসে বোটটি।

আগুনে পুড়লো সেন্টমার্টিনের তিন রিসোর্ট
আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা এলাকার বিচ ভ্যালি এবং কিংশুক ইকো রিসোর্ট। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে সাইরী ইকো রিসোর্ট। গতকাল (মঙ্গলবার) দিবাগত রাত সোয়া ২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পর্যটক সীমিত করলে সেন্টমার্টিন দ্বীপের পর্যটন শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে: টোয়াব
সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণ বিষয়ে সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ‘সেন্টমার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা-উন্নয়ন জোট ও টুর অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (টোয়াব)’। সেন্টমার্টিন দ্বীপে পর্যটক সীমিত করলে পর্যটন শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে জানায় টোয়াব। সেন্টমার্টিনের বিধিনিষেধ প্রত্যাহারে দুই দিনের আল্টিমেটাম দিয়েছেন তারা। আজ (বৃহস্পতিবার, ৩১ অক্টোবর) রাজধানীর আগারগাঁও পরিবেশ অধিদপ্তরের সামনে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমার পরিস্থিতি নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমার বর্তমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর)। এ বিষয়ে সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।