
নিউ ইয়র্কে সাম্বার ছন্দ; সমর্থন জানাতে প্রস্তুত ব্রাজিলিয়ান ভক্তরা
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে ব্রাজিলিয়ান সমর্থকদের ঢল নেমেছে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে। সবুজ-হলুদ জার্সি পড়ে, পতাকা আর বাদ্যযন্ত্র নিয়ে উৎসবে মেতেছেন সেলেসাওরা। সাম্বার তালে আর সুরের মূর্ছনায় পাল্টে গেছে ব্যস্ততম টাইমস স্কয়ারে পরিচিত চেহারা। কাল ভোর ৪টায় নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। তাই দলকে প্রেরণা দিতে এখন থেকেই উদযাপন শুরু ভিনি-নেইমার ভক্তদের।

বিশ্বজয়ের মিশনে ব্রাজিলের প্রস্তুতি: ঘাঁটি গাড়লো নিউ জার্সিতে
‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের খুব বেশি দিন বাকি নেই। বিশ্বজয়ের মিশন সামনে রেখে নিজেদের সেরা রণকৌশল সাজাতে পস্তুত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য আগেই চূড়ান্ত দল ঘোষণা করেছে সেলেসাওরা। এবার বিশ্বকাপের প্রস্তুতির জন্য পছন্দমতো ক্যাম্প ঠিক করেছে ব্রাজিল।

রিও কার্নিভালের ঐতিহাসিক প্রেক্ষাপট
কয়েকশ’ বছর ধরে চলা ব্রাজিলের রিও কার্নিভাল এখন দ্যা গ্রেটেস্ট ফেস্টিভাল অন আর্থ'। এই উৎসবটি কেন্দ্র করে কেনই বা ঘটে কয়েক কোটি মানুষের জমায়েত? আয়োজনের বিশেষত্ব বা ঐতিহাসিক প্রেক্ষাপটই বা কী?