
বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দিনেই গুরুত্বপূর্ণ ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন। এসব কর্মসূচিতে প্রধানমন্ত্রী জনগণের স্বার্থ ও বিশ্বমঞ্চে দেশের মর্যাদা বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েছেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা মাহদী আমিন।

জাতিসংঘ অধিবেশন: বিশ্ব নেতাদের সামনে ট্রাম্পের ভাষণ, নজর ইরান যুদ্ধ ও অন্যান্য চুক্তিতে
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) ভাষণ দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব নেতাদের সামনে দেয়া এ ভাষণে তিনি স্থবির হয়ে পড়া ইরান যুদ্ধের পক্ষে সাফাই গাওয়ার পাশাপাশি গাজা সংঘাত নিরসন ও বিভিন্ন দেশে নিজের শান্তিপ্রচেষ্টার সাফল্য তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে। এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

৮১ বছরের ইতিহাস: ঐতিহাসিক যেসব মুহূর্তের সাক্ষী জাতিসংঘ অধিবেশন
জাতিসংঘ সাধারণ পরিষদের প্রতি বছরের নিয়মিত অধিবেশন যেন বিশ্ব রাজনীতির এক রঙ্গমঞ্চ। এ মঞ্চ অবিস্মরণীয় কিছু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী, হোক তা ইতিবাচক বা নেতিবাচক। ক্ষোভ প্রকাশে টেবিল চাপড়ানো, জুতো টেবিলে ওঠানো থেকে শুরু করে কূটনীতির শীর্ষ অঙ্গনে গালিগালাজ, বর্জন—বাকি নেই কিছুই। জাতিসংঘের ৮১ বছরের ইতিহাসে তেমনই আলোচিত কিছু ঘটনার বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে।

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৫ জন সদস্যের সফরসঙ্গীসহ নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

মঞ্চে ১৯৩ দেশ: বিশ্বকে কি এক টেবিলে আনতে পারবে জাতিসংঘ?
উত্তাল আন্তর্জাতিক অঙ্গন আর বহুমুখী প্রতিকূলতার মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। বিশ্বের ১৯৩ দেশ, এক মঞ্চ- কিন্তু প্রশ্ন অসংখ্য। যুদ্ধ থামবে কি? আস্থা ফিরবে? সবচেয়ে বড় প্রশ্ন, ভাঙনের এই সময়ে বিশ্বকে কি আবারও এক টেবিলে আনতে পারবে জাতিসংঘ? অভিন্ন মঞ্চের আড়ালে রয়েছে গভীর মতপার্থক্যও।

ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়াকে বাংলাদেশের ভবিষ্যতের জন্য উৎসর্গ করে এই ঐতিহাসিক বিজয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘অটল ও নিঃশর্ত’ সমর্থন বলে উল্লেখ করেছেন। নিউ ইয়র্ক থেকে ফিরে আজ (মঙ্গলবার, ৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

জাতিসংঘে পূর্ণকালীন দায়িত্ব পালনের অঙ্গীকার খলিলুর রহমানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে প্রার্থী হিসেবে নিজের অঙ্গীকার তুলে ধরেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, নির্বাচিত হলে তিনি সব সদস্য রাষ্ট্রের জন্য নিরপেক্ষ ও নিবেদিত একজন পূর্ণকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

জাতিসংঘে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
জাতিসংঘের সাধারণ পরিষদে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর) তিনি বৈঠকে অংশ নেন। সেখারে আরও ১০০ দেশের প্রতিনিধি রয়েছেন।

জাতিসংঘে সিনিয়র বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার বিশ্বসংস্থাটির সদর দপ্তরে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন। তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, চিলির প্রাক্তন রাষ্ট্রপ্রধান ও উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

নির্বিঘ্নে এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ যাতে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে কোনো প্রতিবন্ধকতার মুখে না পড়ে সে জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) পূর্ণ সমর্থন প্রয়োজন। তিনি মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংস্থাটির মহাপরিচালক ড. ন্গোজি অকোনজো-ইওয়েলার সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।