
অনলাইনে ফ্রিতে বিশ্বকাপ দেখে যে বিপদ ডেকে আনছেন, আপনার ডিভাইস কি সুরক্ষিত?
চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে অনলাইনে বিনামূল্যে খেলা দেখার ‘ফ্রি’ লিংকের আড়ালে বড় ধরনের সাইবার প্রতারণার ফাঁদ (Cyber fraud and online scams) তৈরি হয়েছে। ওটিটি প্ল্যাটফর্মগুলোর কারিগরি জটিলতার সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও অননুমোদিত লিংক ছড়িয়ে দিচ্ছে হ্যাকার এবং অনলাইন জুয়ার চক্র (Online gambling sites and hackers)। এতে সাধারণ ফুটবলপ্রেমীদের ডিভাইস হ্যাক হওয়া, ব্যক্তিগত তথ্য এবং ব্যাংকিং তথ্য চুরির মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে (Device hacking and banking data theft risks)। বিশ্বখ্যাত সংবাদমাধ্যম বিবিসির এক সাম্প্রতিক প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য তুলে ধরা হয়েছে (Free World Cup Live Streaming Links: Big Cyber Security and Hacking Risks Revealed)।

দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে মুক্ত ৩৭ বাংলাদেশি
কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার ৩৭ জন বাংলাদেশি আজ (শুক্রবার, ১২ জুন) দিবাগত রাতে দেশে ফিরেছেন। বিদেশে ভালো চাকরির কথা বলে নিয়ে তাদের সাইবার দাস বানিয়ে দিনের পর দিন নির্যাতন করা হয়েছিল বলে অভিযোগ এসেছে।

সাইবার পুলিশ ইউনিট গঠন করছে সরকার
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাইবার ক্রাইম, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হবে।

বেবিচকে মাসব্যাপী সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উদযাপন
বিশ্বজুড়ে অক্টোবর মাসব্যাপী সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উদযাপন উপলক্ষে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ইনফরমেশন টেকনোলজি (আইটি) বিভাগ কর্তৃক আয়োজিত এক সেমিনার আজ (মঙ্গলবার, ১৪ অক্টোবর) বেবিচক সদরদপ্তরে অনুষ্ঠিত হয়।

সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর গেজেট প্রকাশ
সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর গেজেট প্রকাশ করা হয়েছে। সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ সাইবার সুরক্ষা নিশ্চিতকরণ ও সাইবার স্পেসে সংঘটিত অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, দমন ও উক্ত অপরাধ বিচার এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত হয় এই অধ্যাদেশ। আজ (বৃহস্পতিবার, ২২ মে) রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এ অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এটি অনুমোদন করে।

সাইবার জগত ঘিরে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি
অন্যান্য বছরের তুলনায় গতবছর দেশে র্যানসমওয়্যার ভাইরাসের আক্রমণ ছিল বেশি। এছাড়া ডিডস ভাইরাস, ফিশিং লিংক ও স্পামিংয়ের মাধ্যমে সাইবার জগত ঘিরে ক্রমাগত বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। মোকাবিলায় আধুনিক ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ সিকিউরিটি আনছে কোম্পানিগুলো।

মাইক্রোসফট নিয়ে আসছে নতুন সাইবার সিকিউরিটি টুল
ব্যবহারকারীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) নতুন সাইবার সিকিউরিটি টুল উন্মোচনের প্রস্তুতি নিতে যাচ্ছে টেক জায়ান্ট মাইক্রোসফট। টুলটির নাম কোপাইলট ফর সিকিউরিটি।