
এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ— হান্নান মাসুদকে স্পিকার
সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ দাঁড়িয়ে কথা বলতে চান নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। এ বিষয়ে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে স্পিকারের দায়িত্ব পালন করা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘মাননীয় সংসদ সদস্য আপনি বসুন, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ।’

লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীদের ফি আরও বাড়ানো হচ্ছে: সংসদে আইনমন্ত্রী
লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীদের ফি যৌক্তিকভাবে আরও বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ (রোববার, ২১ জুন) সংসদ অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ) এক প্রশ্নের তিনি এ তথ্য জানান।

সংসদের অধিবেশন কাল বিকেল ৩টা পর্যন্ত মুলতবি
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল (বৃহস্পতিবার, ১১ জুন) বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

নারী কর্মীদের সরাসরি বিদেশে পাঠাতে ‘অ্যাডভান্স পুল’ তৈরির চিন্তা সরকারের: প্রতিমন্ত্রী
বিদেশে অবস্থানরত নারী শ্রমিকদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। প্রবাসীদের যেকোনও অসুবিধা বা অভিযোগ জানাতে বিনামূল্যে যোগাযোগের জন্য ১৬১৩৫ নম্বরে একটি টোল-ফ্রি হটলাইন চালু রয়েছে। এছাড়া এজেন্সিগুলোর বাইরে গিয়ে নারী কর্মীদের সরাসরি বিদেশে পাঠাতে একটি ‘অ্যাডভান্স পুল’ তৈরির চিন্তা-ভাবনা করছে সরকার।

সংসদের দ্বিতীয় অধিবেশন ১ জুন ও বাজেট ঘোষণা ৪ জুন হতে পারে: চিফ হুইপ
জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী ১ জুন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মণি। একইসঙ্গে ৪ জুন আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন তিনি। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) রাতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

সংসদ পরিদর্শনে আসা নিজ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবসের অধিবেশন পরিদর্শন করতে আসেন রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) ষষ্ঠ থেকে একাদশ শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণির প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী সংসদ পরিদর্শন করেন।

সংবিধান সংশোধনের বিশেষ কমিটিতে থাকবেন ১২ সদস্য; বিরোধীদল থেকে ৫ জন দেয়ার আহ্বান
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিতে ১২ সদস্য নির্ধারণ করেছে সরকারি দল। বিরোধীদল থেকে আরও পাঁচ সদস্য দেয়ার আহ্বান করলেও আলোচনা শেষে সিদ্ধান্ত জানাবে বিরোধীদল। আজ (বুধবার, ২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার আগে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব তুলে ধরে এ কথা জানান আইনমন্ত্রী।

সংসদের অধিবেশন বুধবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল (বুধবার, ২৯ এপ্রিল) সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

সংসদের অধিবেশন মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল (মঙ্গলবার, ২৮ এপ্রিল) বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

প্রধানমন্ত্রী না থাকলে বক্তা পাওয়া যায় না— সংসদে চিফ হুইপ
সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে সংসদ সদস্যদের বক্তব্য দেয়ার আগ্রহ কমে যাওয়া নিয়ে এক মজার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খোদ চিফ হুইপ স্বীকার করে বলেন, প্রধানমন্ত্রী সংসদের প্রাণ এবং তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না।

সংসদের অধিবেশন রোববার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

ধাপে ধাপে আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ধাপে ধাপে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (বুধবার, ২২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনায় (বিধি-৬৮) অংশ নিয়ে তিনি এ কথা জানান। বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান সংসদে এ বিষয়ে নোটিশ উত্থাপন করেন।