সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী
সংসদ অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বুধবার, ৮ জুলাই) বিকেলে সংসদ অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।