
তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ
তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

‘একতরফা’ সংবিধান সংশোধনে অংশ নেবে না এনসিপি: আখতার হোসেন
সরকারের ‘একতরফা’ সংবিধান সংশোধনের উদ্যোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। তিনি জনরায়ের আলোকে সংবিধান সংস্কারের আহ্বান জানিয়েছেন।

সংবিধান সংশোধনে আবারও গণভোট আয়োজন করবে সরকার: বিশেষ কমিটি
সংবিধান সংশোধনের লক্ষ্যে আবারও গণভোট আয়োজন করবে সরকার। সংবিধানে মৌলিক পরিবর্তন আনার ক্ষেত্রে জনগণের মতামত নেয়া প্রয়োজন বলে মনে করছে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি। বিদ্যমান সংবিধানেও মৌলিক পরিবর্তনের জন্য গণভোটের বিধান রয়েছে।

জুলাই সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব সংবিধান সংশোধনের বিল আনা হবে। সংবিধানের অষ্টাদশ সংশোধনীর মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।’

সবার মত নিয়ে ‘গ্রহণযোগ্য’ সংবিধান সংশোধনী চায় বিশেষ কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক দলসহ সব শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে একটি গ্রহণযোগ্য সংশোধনী প্রস্তাব তৈরি করতে চান তারা। আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) দুপুরে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির প্রথম বৈঠকের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হয়ে বৈঠক শেষ হয় দুপুর দেড়টার দিকে।

সংশোধনীর মাধ্যমেই সংবিধানে বড় পরিবর্তন সম্ভব: তথ্য উপদেষ্টা
সংবিধান সংশোধন ও সংস্কারের মধ্যে মূলত শব্দগত পার্থক্য রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘সংশোধনীর মাধ্যমেই রাষ্ট্রব্যবস্থা ও সংবিধানের গুরুত্বপূর্ণ কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। তবে কতটুকু পরিবর্তন হবে এবং কোন কোন বিষয়ে রাজনৈতিক ঐকমত্য তৈরি হবে, সেটিই মূল প্রশ্ন।’

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন ছাড়া পথ নেই: চিফ হুইপ
জুলাই সনদ বাস্তবায়ন করতে সংবিধান সংশোধন ছাড়া আর কোনো পথ নেই বলে মন্তব্য করছেন সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মণি। আজ (সোমবার, ২৭ এপ্রিল) গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আগামী দিনে সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়নের চেষ্টা করা হবে। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) দুপুরে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভোলায় এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সংবিধান ‘সংশোধন’ নাকি ‘সংস্কার’: মুখোমুখি সরকারি ও বিরোধী দল
সংবিধান সংশোধন, নাকি সংস্কার এই প্রশ্নে মুখোমুখি সরকারি ও বিরোধী দল। সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনে সরকারী দলের প্রস্তাবে রাজি নয় বিরোধীদল। তাদের দাবি, সংবিধানের মৌলিক বিষয়গুলো সংশোধনের মাধ্যমে পরিবর্তন সম্ভব নয়, এর জন্য দরকার সংস্কার। তাই সংশোধন নয় বরং সংবিধান সংস্কারে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে তারা। তবে বিশেষ কমিটিতে সব বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ। তিনি বলেন, সংসদ সদস্যদের আনুপাতিক হারে গঠিত হবে কমিটি।

যুক্তরাষ্ট্রে প্রথমবার পোস্টাল ভোট দিচ্ছেন ৩১ হাজার বাংলাদেশি
বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় যুক্ত হলো এক অনন্য মাইলফলক। জুলাই অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে, প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করছেন প্রবাসী বাংলাদেশিরা। বিদেশের মাটিতে বসেই দেশের ভাগ্য নির্ধারণের এই সুযোগকে ঘিরে প্রবাসীদের মধ্যে বইছে উৎসবের আমেজ।

আজকের রায় ‘গুরুত্বপূর্ণ’, বললেন বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে দায়িত্বপালন করে যাওয়া সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস মোরিয়ার্টি বিবিসিকে বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আজকের রায়ের গুরুত্ব ‘বড় ধরনের’। তিনি বলেন, ‘আওয়ামী লীগ টানা ১৫ বছর ক্ষমতায় থাকতে পেরেছে—বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোনো দলের জন্য ক্ষমতায় থাকার এমন সময়কাল ছিল ‘অভূতপূর্ব’।’’

মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো বিতর্ক সহ্য করা হবে না: কাজী সাজ্জাদ
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন বলেছেন, ‘মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো বিতর্ক সহ্য করা হবে না। সংবিধান সংশোধনের প্রয়োজন হলে তা করবে জনগণের ভোটে নির্বাচিত সংসদ।’