সংক্রামক রোগ
কঙ্গোয় ইবোলায় প্রাণহানি ৩ হাজার ছাড়ালো; রেকর্ড গতিতে ছড়াচ্ছে সংক্রমণ

কঙ্গোয় ইবোলায় প্রাণহানি ৩ হাজার ছাড়ালো; রেকর্ড গতিতে ছড়াচ্ছে সংক্রমণ

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোয় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। গত মে মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে দেশটিতে এখন পর্যন্ত ৬ হাজার ১৮৬ জন রোগী শনাক্ত হয়েছেন এবং ৩ হাজার ৭ জনের মৃত্যু হয়েছে। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বান্দরবানের দুর্গম এলাকায় হামের প্রকোপ; এক মাসে ৭ শিশুর মৃত্যু

বান্দরবানের দুর্গম এলাকায় হামের প্রকোপ; এক মাসে ৭ শিশুর মৃত্যু

পার্বত্য জেলা বান্দরবানে ফের দেখা দিয়েছে হামের প্রকোপ। জেলার আলীকদম ও লামা উপজেলার পর এবার রুমা উপজেলার দুর্গম বিভিন্ন এলাকায় উদ্বেগজনক হারে দেখা দিয়েছে প্রকোপ। আক্রান্ত হয়ে গেল এক মাসে মারা গেছে ৭ শিশু। উপজেলা সদর ছাড়াও সীমান্তবর্তী দুর্গম গালেঙ্গা ও পাইন্দু ইউনিয়ন এবং আশপাশের ম্রো ও খুমী সম্প্রদায়ের বিভিন্ন পাড়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এ সংক্রামক রোগ।

দ্রুত গতিতে ছড়াচ্ছে মাঙ্কিপক্স, ভ্যাক্সিন তৈরির কাজ শুরু

দ্রুত গতিতে ছড়াচ্ছে মাঙ্কিপক্স, ভ্যাক্সিন তৈরির কাজ শুরু

মাঙ্কিপক্সের সংক্রমণ রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আক্রান্ত ব্যক্তিকে কোয়ারেন্টাইন বা আইসোলেশনে রাখার পরামর্শ সংক্রামক রোগ বিশেষজ্ঞদের। তারা বলছেন, স্বাস্থ্য পরীক্ষা ছাড়া বিদেশ থেকে আসা কোনো যাত্রীকেই বিমানবন্দর ছাড়তে দেয়া উচিত হবে না। শুরু করতে হবে কন্টাক্ট ট্রেসিং। এদিকে, ডেনমার্কে গুটি বসস্ত ও এমপক্সের ভ্যাক্সিন তৈরির কাজ শুরু করেছে ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ব্যাভারিয়ান নর্ডিক।

শ্রমিকের স্বাস্থ্যঝুঁকির প্রভাব শ্রম অর্থনীতিতে

শ্রমিকের স্বাস্থ্যঝুঁকির প্রভাব শ্রম অর্থনীতিতে

জীবিকার খোঁজে দেশের নানাপ্রান্ত থেকে শহরে আসা মানুষের সংখ্যা বাড়ছে। আয়-রোজগার সামান্য। শেষমেশ ঠাঁই হয় ঘিঞ্জিবস্তি এলাকায়। এবারের তীব্র গরম তাদের জীবনে তৈরি করেছে আরও সংকট। বিশেষজ্ঞরা বলছেন, বস্তির বেশিরভাগ মানুষই কোনো না কোনো সংক্রামক রোগে আক্রান্ত। এতে নষ্ট হচ্ছে কর্মপরিবেশ। প্রভাব পড়ছে শ্রম অর্থনীতিতে।

বাংলাদেশে ওয়ান হেলথ প্রকল্প চালু করলো ইউএসএআইডি

বাংলাদেশে ওয়ান হেলথ প্রকল্প চালু করলো ইউএসএআইডি

বাংলাদেশে সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেস ও ইউএসএআইডি যৌথভাবে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) পাঁচ বছরের জন্য নতুন ইউএসএআইডি ওয়ান হেলথ প্রকল্প চালু করছে। যেখানে ২৬ মিলিয়ন ডলার প্রদান করবে তারা।