শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
দেশকে স্বনির্ভর করা আমাদের নতুন অঙ্গীকার: পানিসম্পদমন্ত্রী

দেশকে স্বনির্ভর করা আমাদের নতুন অঙ্গীকার: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খাল-নদী-নালা খনন, এলাকার উন্নয়ন, কৃষিভিত্তিক উন্নয়ন, প্রাণী-মৎস্য ও পশু পালনের দিকে প্রেসিডেন্ট জিয়ার নজর ছিল। আজকে প্রেসিডেন্ট জিয়া নাই, তার অনেক অসমাপ্ত কাজ আছে। বেগম খালেদা জিয়াও অনেক চেষ্টা করেছেন এবং ওনারও অনেক অসমাপ্ত কাজ আছে। এগুলো সমাপ্ত করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশ ও লক্ষ্মীপুরকে স্বনির্ভর করা আমাদের নতুন অঙ্গীকার, যা আমরা নির্বাচনের সময় বলেছি, এখনো বলছি। সেই ধরনের প্রকল্প গ্রহণ করছি আমরা।

খালেদা জিয়াকে বিদেশ না নিলে তারেক রহমান দ্রুত দেশে আসবেন: এ্যানি

খালেদা জিয়াকে বিদেশ না নিলে তারেক রহমান দ্রুত দেশে আসবেন: এ্যানি

বিএনপি চেয়ারপরসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশ নেয়ার পরিস্থিতি না হলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব দ্রুত চলে আসবেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। আজ (বুধবার, ১০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বেঁড়ির মাথা এলাকায় এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

‘মুজিববাহিনী স্টাইলে’ কাজ করে মানুষকে শান্তি দেয়নি হাসিনা : এ্যানি

‘মুজিববাহিনী স্টাইলে’ কাজ করে মানুষকে শান্তি দেয়নি হাসিনা : এ্যানি

পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববাহিনী, লালবাহিনী, রক্ষীবাহিনীর স্টাইলে কাজগুলো করে মানুষকে শান্তি দেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের গৌরিনগর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নারী ভোটারদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক নিয়ে গাত্রদাহ অযৌক্তিক: এ্যানি

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক নিয়ে গাত্রদাহ অযৌক্তিক: এ্যানি

‘লন্ডনে বৈঠকের মাধ্যমে একটি বিশেষ দলের প্রতি অনুরাগ দেখিয়েছে প্রধান উপদেষ্টা’, জামায়াতের এমন মন্তব্যের কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে গাত্রদাহ হওয়া উচিৎ ছিল না। এই বৈঠক নিয়ে কেউ দ্বিমত পোষণ করবে, সেটি গণতন্ত্রের জন্য ভালো নয়।’

বিএনপি নির্বাচন চায় গণতন্ত্রের স্বার্থে: এ্যানি

বিএনপি নির্বাচন চায় গণতন্ত্রের স্বার্থে: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি নির্বাচন চায় গণতন্ত্রের স্বার্থে। সেইসঙ্গে দ্রুত শেখ হাসিনার বিচার দৃশ্যমান কারার দাবিও জানান তিনি। আজ (বৃহস্পতিবার, ২৯ মে) সকালে চোখ হারানো চার যুবকের খোঁজ নেয়া শেষে সোহরাওয়ার্দী হাসপাতালে এসব কথা বলেন তিনি।