
শবে বরাত কি আসলেই ‘ভাগ্যরজনী’? জেনে নিন কোরআন-হাদিসের সঠিক ব্যাখ্যা
শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি আমাদের জনপদে ‘শবে বরাত’ (Shab-e-Barat) হিসেবে পরিচিত। ফার্সি শব্দ ‘শব’ মানে রাত আর ‘বরাত’ মানে ভাগ্য—এই শাব্দিক অর্থের কারণে অনেকেই একে ‘ভাগ্যরজনী’ (Night of Fortune) মনে করেন। তবে ইসলামি শরিয়তের পরিভাষায় এই রাতটির নাম হলো ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ (لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ) বা মধ্য শাবানের রাত।

মঙ্গলবার পবিত্র শবে বরাত
আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে মুসলমানগণ পালন করে থাকেন। এ রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত।

শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার
পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) এক বাণীতে পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

শবে বরাত উপলক্ষে তারেক রহমানের বিবৃতি: মুসলিম বিশ্বের শান্তি ও কল্যাণ কামনা
পবিত্র শবে বরাত উপলক্ষে মুসলিম বিশ্বের সব ধর্মপ্রাণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ বিবৃতি দিয়েছেন।

শাবান মাসের চাঁদ দেখা যায়নি, শবে বরাত ৩ ফেব্রুয়ারি
বাংলাদেশের আকাশে আজ (সোমবার, ১৯ জানুয়ারি) কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি (Shaban Moon Not Sighted in Bangladesh)। ফলে আগামীকাল(মঙ্গলবার, ২০ জানুয়ারি) রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২১ জানুয়ারি (বুধবার) থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে (Shaban Month Start Date 2026)। সেই অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে (Tuesday Night, 3rd February) সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হবে (Shab-e-Barat Date in Bangladesh)।

মধ্যপ্রাচ্যে আজ শাবানের চাঁদের সন্ধান, কবে পবিত্র শবে বরাত?
রমজানের আগাম বার্তা নিয়ে দরজায় কড়া নাড়ছে পবিত্র শাবান মাস (Month of Shaban)। আজ (রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬) মধ্যপ্রাচ্যের আকাশে ১৪৪৭ হিজরি সনের অষ্টম মাসের চাঁদ দেখার (Moon Sighting) ওপর নির্ভর করছে মহিমান্বিত শবে বরাত (Shab-e-Barat) বা 'লাইলাতুল বারাআত'-এর দিনক্ষণ। যদিও আজ সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, তবুও কোটি কোটি মুসলিম উম্মাহর চোখ এখন পশ্চিম আকাশে।

পবিত্র শবে বরাত: ইবাদত-বন্দেগিতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের আশায় ইবাদত-বন্দেগিতে মশগুল রয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পাপমোচন আর ভবিষ্যতের কল্যাণ কামনায় আল্লাহর দরবারে আকুতি জানাচ্ছেন তারা।

শবে বরাত ঘিরে দাম বেড়েছে মুরগি, গরুর মাংসসহ মসলা পণ্যের
শবে বরাত ঘিরে রাজধানীর বাজারে চাহিদার সঙ্গে দামও বেড়েছে মুরগি, গরুর মাংসসহ কয়েক ধরনের মসলা পণ্যের। এদিকে খুচরা পর্যায়ে আলুর দামও কিছুটা বাড়তি। অন্যদিকে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি।

উপমহাদেশে শবে বরাতের প্রচলন যেভাবে শুরু
একটি রজনীর জন্য অপেক্ষা একটি বছরের। এ রাত প্রার্থনার, একে অপরের সঙ্গে স্নিগ্ধ আলিঙ্গনের। পাপমোচনের এই রাতে আছে সম্প্রীতি, যা ধর্মভীরুদের কাছে ভাগ্যরজনী। ব্রহ্মাণ্ডের মহাশক্তিমানের করুণা পেতেই বিনিদ্র ইবাদতে নিমজ্জিত থাকে মুসল্লিরা।

এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগি ও আলুর দাম
স্বাভাবিক হয় নি সয়াবিন তেলের সরবরাহ
এক সপ্তাহের ব্যবধানে বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকার মতো বেড়েছে। খুচরা পর্যায়ে আলুর দামও কিছুটা বাড়তি। অন্যদিকে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি। সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে ব্রয়লার মুরগি, আলুর দাম। অন্যদিকে এখনও অনেকটাই অস্বাভাবিক বোতলজাত সয়াবিন তেল।

শুরু হচ্ছে ইজতেমার দ্বিতীয় পর্ব
তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম শবে বরাতের পুণ্যময় রজনীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার প্রথম রজনী শবেবরাত হওয়ায় মুসল্লিদের মাঝে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।