লোকপ্রশাসন

ইবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমান
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। আজ (বুধবার, ১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

জাককানইবি ছাত্রলীগের ১৬ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার, ৪ জনের সনদ বাতিল
ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শৃঙ্খলাবিরোধী কার্যক্রম ও সাংবাদিক মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনের সনদ বাতিল, একজনের সনদ স্থগিত ও একজনকে স্থায়ী বহিষ্কারসহ মোট ১৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদের সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী।