
অন্তর্বর্তী সরকারের ইতিবাচক অর্জনের চেয়ে নেতিবাচকের পাল্লা ভারী: টিআইবি
অন্তর্বর্তী সরকারের ইতিবাচক অর্জনের চেয়ে নেতিবাচকের পাল্লা ভারী বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) রাজধানীতে টিআইবির কনফারেন্স রুমে ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করে সংস্থাটি। সংবাদ সম্মেলনে দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।

গণভোট ও সংসদ নির্বাচনের ভোট গণনা পাশাপাশি হবে: ইসি সচিব
আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা পাশাপাশি হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সংশ্লিষ্ট ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বা রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি জানাতে হবে।’

আমার গণজোয়ার অনেকের ভয়ের কারণ: রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, আমার প্রতিপক্ষ হিসেবে যে বড় দল মাঠে আছে, তারা নির্বাচনের আগে যেকোনো কিছুই করতে পারে। সে কারণেই আমার যে একটা গণজোয়ার আছে; সেটা অনেকেরই ভয়ের কারণ হয়েছে।

কোথাও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই: অর্থ উপদেষ্টা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোথাও কোনো লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Election) প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন (CEC AMM Nasir Uddin) বলেছেন, আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন (Fixed Election) হবে না। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড (Level Playing Field) নিশ্চিত করবে নির্বাচন কমিশন বলেও জানান তিনি (Election Commission of Bangladesh)। আজ (বৃহস্পতিবার, ৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিলস্থল পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

৯ জানুয়ারি মহাসমাবেশ ডেকেছে ইসলামী আন্দোলন
শহিদ ওসমান হাদির প্রকৃত খুনিদের গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি, অবৈধ অস্ত্র উদ্ধার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং গণভোটে জুলাই সনদের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

লেভেল প্লেয়িং ফিল্ড হলে নির্বাচনে আসবে জাতীয় পার্টি: রেজাউল ইসলাম
সংসদ নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড এখনও নিশ্চিত হয়নি। সরকার একটি নির্দিষ্ট পক্ষকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। তবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া।

শিল্প উপদেষ্টার সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এইচ. ই. মি. রেটো রেঙ্গালি। আজ (মঙ্গলবার, ২৭ আগস্ট) শিল্প উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।