লুলা দা সিলভা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে যুক্তরাষ্ট্রে বোলসোনারো—‘লজ্জাজনক’ বললেন লুলা

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যুক্তরাষ্ট্রে বোলসোনারো—‘লজ্জাজনক’ বললেন লুলা

নির্বাচনে হারার পর পালিয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছেন ব্রাজিলের বিরোধী নেতা ফ্লাবিও বোলসোনারো। পাসপোর্ট বাতিল ও দেশত্যাগের নিষেধাজ্ঞার মধ্যেই পালিয়েছেন তিনি। এমনকি তার ঘনিষ্ঠ মিত্র দলের প্রচার সম্পাদকও কিছু জানেন না। বোলসোনারোর এভাবে দেশ ছেড়ে পালানোর ঘটনাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট লুলা দা সিলভা। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রবেশের অনুমোদন ট্রাম্প নিজেই দিয়েছেন। এ ঘটনায় বোলসোনারোর সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারসহ বেশ কয়েকটি মামলা বিচারাধীন ছিলো।

হার না মানা লুলার গল্প

হার না মানা লুলার গল্প

শৈশবে রাস্তায় বাদাম বিক্রি আর মানুষের জুতো পালিশ করে যার দিন কাটত, অভাবের তাড়নায় ১০ বছর বয়সে যিনি প্রথম বর্ণমালার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছিলেন সেই মানুষটিই আজ লাতিন আমেরিকার বৃহত্তম গণতান্ত্রিক দেশ ব্রাজিলের শীর্ষ নেতৃত্বে। তিনি লুই ইনাসিও লুলা দা সিলভা। এক হতদরিদ্র শ্রমজীবী থেকে জাতীয় নেতা হয়ে ওঠার তার এই অবিশ্বাস্য জীবনসংগ্রাম হার মানায় যেকোনো চলচ্চিত্রের গল্পকেও। কারখানার যন্ত্রে বাঁ হাতের আঙুল হারানো এক সাধারণ শ্রমিক থেকে শুরু করে ক্যানসার জয় এবং দুর্নীতির অভিযোগে দীর্ঘ কারাবাস পেরিয়ে ৮০ বছর বয়সেও তিনি কোটি কোটি মানুষের আশা ও আত্মমর্যাদার প্রতীক।

ডানপন্থার জোয়ার রুখে চতুর্থবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

ডানপন্থার জোয়ার রুখে চতুর্থবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

বিপুল ভোটে ট্রাম্প-ঘনিষ্ঠ ও কট্টর ডানপন্থি ফ্ল্যাভিও বলসোনারোকে পরাজিত করেছেন ব্রাজিলের লুলা দা সিলভা। বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি লাতিন আমেরিকাজুড়ে ডানপন্থার প্রবল জোয়ার একাই রুখে দিয়েছে সিলভা। যেটিকে এ অঞ্চলে বাম রাজনীতির ক্ষমতার ভারসাম্যও বলছেন অনেকে। ভারত, চীন, রাশিয়াসহ অনেক দেশ লুলাকে স্বাগত জানিয়েছে তার এ ঐতিহাসিক বিজয়কে।

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

চমক দেখিয়ে চতুর্থ মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বামপন্থী নেতা লুলা দা সিলভা। দ্বিতীয় দফার ভোটগ্রহণে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ট্রাম্পঘেঁষা ও কট্টর ডানপন্থী ফ্লাভিও বলসোনারোকে ৩ শতাংশ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ের হাসি হাসলেন লুলা।

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন: প্রচারণার শেষ দিনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন: প্রচারণার শেষ দিনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্ব বা রানঅফ ভোটগ্রহণের আগে শেষ মুহূর্তের প্রচারণায় শক্তি প্রদর্শন করেছেন দুই প্রধান প্রতিদ্বন্দ্বী লুইস ইনাসিও লুলা দা সিলভা ও সিনেটর ফ্লাভিও বলসোনারো। রোববার অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে শেষ মুহূর্তের এক জনমত জরিপে দুই প্রার্থীর মধ্যে তীব্র ও নাটকীয় লড়াইয়ের আভাস মিলেছে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বলসোনারো পরিবারের চমক, দ্বিতীয় ধাপে লুলার সামনে কঠিন চ্যালেঞ্জ

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বলসোনারো পরিবারের চমক, দ্বিতীয় ধাপে লুলার সামনে কঠিন চ্যালেঞ্জ

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপের ব্যালট পেপারে নাম ছিল না দেশটির সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর। ২০২২ সালের নির্বাচনের পর অভ্যুত্থানচেষ্টার মামলায় ২৭ বছরের বেশি সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে তিনি গৃহবন্দী রয়েছেন। তবে গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে তার রাজনৈতিক দল ও পরিবারের সদস্যরা বড় জয় পেয়েছেন। বর্তমান বামপন্থি প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভাকে পেছনে ফেলে প্রথম ধাপের ভোটে চমক দেখিয়েছেন বলসোনারোর বড় ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারো। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্রাজিলে সাধারণ নির্বাচন: ডানপন্থিদের ‘উত্থানে’ পিছিয়ে পড়ছেন লুলা!

ব্রাজিলে সাধারণ নির্বাচন: ডানপন্থিদের ‘উত্থানে’ পিছিয়ে পড়ছেন লুলা!

ফের ডানপন্থিদের উত্থান ঘটছে ব্রাজিলে। প্রথম দফা সাধারণ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে পেছনে ফেলে এগিয়ে ডানপন্থি ফ্লাভিও বলসোনারো। ঝুলিতে পুড়েছেন ৪৭ শতাংশ ভোট। তবে প্রথম দফায় নির্ধারিত ৫০ শতাংশ ভোটের সীমা পূরণ করতে না পারায় আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফা ভোটে লড়বেন ফ্লাভিও-লুলা।

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন: তীব্র মেরুকরণের মধ্যে মুখোমুখি লুলা ও ফ্লাভিও বলসোনারো

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন: তীব্র মেরুকরণের মধ্যে মুখোমুখি লুলা ও ফ্লাভিও বলসোনারো

তীব্র রাজনৈতিক মেরুকরণ, একাধিক দুর্নীতির কেলেঙ্কারি এবং অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আজ (রোববার, ৩ অক্টোবর ) সকাল থেকে দেশজুড়ে ভোট দিচ্ছেন ভোটাররা।

ব্রাজিলে নির্বাচনের আগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস; ব্যবধান কমালেন বলসোনারো

ব্রাজিলে নির্বাচনের আগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস; ব্যবধান কমালেন বলসোনারো

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটের আগে বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে প্রধান প্রতিদ্বন্দ্বী সিনেটর ফ্লাভিও বলসোনারোর জনপ্রিয়তার ব্যবধান কমে এসেছে। দেশটির সিএনটি/এমডিএ পরিচালিত সর্বশেষ জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী, দ্বিতীয় ধাপের সম্ভাব্য ভোটেও দুজনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্রাজিল দলে ‘মেসিকে সই করানোর’ রসিকতা করলেন প্রেসিডেন্ট লুলা

ব্রাজিল দলে ‘মেসিকে সই করানোর’ রসিকতা করলেন প্রেসিডেন্ট লুলা

ব্রাজিলের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে মজার ছলে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে দেশটির জাতীয় দলে নেয়ার প্রস্তাব দেয়ার কথা বলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। গতকাল (বুধবার, ১৭ জুন) সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন। রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ব্রাজিলের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্পের; লুলা দা সিলভার তীব্র ক্ষোভ

ব্রাজিলের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্পের; লুলা দা সিলভার তীব্র ক্ষোভ

ব্রাজিল থেকে আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। বিশ্বের দশম বৃহত্তম অর্থনীতির দেশটির বিরুদ্ধে ‘অযৌক্তিক’ ও ‘মার্কিন বাণিজ্যে প্রতিবন্ধকতা’ তৈরির অভিযোগ তুলে গত সোমবার রাতে এই ঘোষণা দেয়া হয়। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিদিন যুদ্ধের হুমকি দিয়ে বিশ্বকে ঘুমাতে পাঠানো যাবে না: ব্রাজিলের প্রেসিডেন্ট

প্রতিদিন যুদ্ধের হুমকি দিয়ে বিশ্বকে ঘুমাতে পাঠানো যাবে না: ব্রাজিলের প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ করতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের কঠোর সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। একই সঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করে তার নিয়মিত আক্রমণাত্মক বক্তব্যের প্রতিও ইঙ্গিত করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।