
চীন সীমান্ত এখন আরও কাছে, হিমালয়ে দীর্ঘতম টানেলের খনন সম্পন্ন করলো ভারত
ভারত-চীন সীমান্তের কৌশলগত গুরুত্বপূর্ণ লাদাখ অঞ্চলে বছরব্যাপী যাতায়াত নিশ্চিত করতে এক বিশাল মাইলফলক অর্জন করেছে ভারতীয় প্রকৌশলীরা। গত ৯ জুন হিমালয়ের সুউচ্চ জোজিলা গিরিপথের নিচে নির্মাণাধীন কৌশলগত টানেল বা সুড়ঙ্গের শেষ পর্যায়ের পাথর কেটে দুই প্রান্তের সংযোগ স্থাপন করা হয়েছে। এর ফলে এখন থেকে যেকোনো আবহাওয়াতেই চীন সীমান্ত সংলগ্ন লাদাখে সৈন্য ও রসদ পৌঁছানো সহজ হবে। স্ট্রেইট টাইমসে প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিক্ষোভে উত্তাল লাদাখ: সমাজকর্মী সোনম ওয়াংচুক গ্রেপ্তার, সতর্ক অবস্থানে মোদি প্রশাসন
লাদাখকে রাজ্যের মর্যাদা দেয়ার দাবিতে চলা আন্দোলন থামাতে অঞ্চলজুড়ে কারফিউ জারি রয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। বিক্ষোভে উস্কানি দেয়ার অভিযোগে শুক্রবার সমাজকর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তারও করেছে পুলিশ। পুরো লাদাখজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর পর থেকে আরও বেশি সতর্ক অবস্থানে মোদি প্রশাসন।

লাদাখে আন্দোলন থামাতে কারফিউ জারি
লাদাখে রাজ্যের মর্যাদা দেয়ার দাবিতে চলা আন্দোলন থামাতে অঞ্চলজুড়ে কারফিউ জারি রয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা।

দিল্লিতে অতিবৃষ্টি-দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আটজনের প্রাণহানি
ভারতের রাজধানী দিল্লিতে অতিবৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রাণ গেছে কমপক্ষে আটজনের। শহরের বিভিন্ন অংশে জলাবদ্ধতা, বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্নসহ দেখা দিয়েছে তীব্র যানজট। হিমাচল প্রদেশ আর লাদাখেও মৌসুমের শুরুতেই আগ্রাসী রূপে বর্ষা।

ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত করতে চান মোদি
তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসায় এবার প্রতিশ্রুতি বাস্তবায়নের পালা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বিশ্ব অর্থনীতির উন্নয়নের মহাসড়কে নিজের দেশকে আরও এগিয়ে নিতে আগে থেকেই রোডম্যাপ করে রেখেছেন তিনি। তৃতীয় মেয়াদেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত করবেন ভারতকে। ভরসাও রাখছেন মোদিভক্তরা।