
ঈদযাত্রার ঢল: কমলাপুরে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ট্রেনযোগে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। আজ (মঙ্গলবার, ১৭ মার্চ) সকাল থেকে ঈদ যাত্রার পঞ্চম দিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় ছিল বেশি। যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

নিরাপদ ঈদযাত্রা: সতর্কতাই আনন্দের সঙ্গী
পবিত্র ঈদুল ফিতর ঘিরে দেশের মানুষের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়। কর্মব্যস্ত নগরজীবন ছেড়ে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে লাখো মানুষ ছুটে যায় গ্রামের বাড়িতে। এই সময়ে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে সৃষ্টি হয় উপচেপড়া ভিড়। সবার লক্ষ্য একটাই, সময়ে প্রিয়জনের কাছে পৌঁছানো।

বেতুয়া লঞ্চ টার্মিনাল ভবন উদ্ধোধন
দেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলার বেতুয়া লঞ্চঘাটের টার্মিনাল ভবন উদ্ধোধন করা হয়েছে। আজ (সোমবার, ২৭ অক্টোবর) দুপুরে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন এ টার্মিনাল ভবন উদ্ধোধন করেন।

‘পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ আর কোনো দিন ভারতমুখী হবে না’
পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ আর কোনো দিন ভারতমুখী হবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আজ (মঙ্গলবার, ৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরে নির্মিতব্য আধুনিক নৌ বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ভিড়-ভোগান্তি তবু ফিরছেই নগরবাসী
রোববারের রাত ফুরোলেই ঈদ। সে হিসাবে বাকি আছে একটি মাত্র দিন। শেষ মুহূর্তে পরিবারের সাথে ঈদ উদ্যাপন করতে তাই রাজধানী ছাড়ছেন নগরবাসী। ফলে ঈদযাত্রায় যাত্রীদের চাপ বেড়েছে রেলওয়ে, বাসস্ট্যান্ড কিংবা সদরঘাটের লঞ্চ টার্মিনালে। রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ।