নারায়ণগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল (সোমবার, ২ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ও ঢাকার ডেমরা থানার সারুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।